🔴 অতি বিষধর সাপ Venomous

দাগি লেজা সবুজ বোড়া

Trimeresurus erythrurus · Spot-tailed Pit Viper

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
দাগি লেজা সবুজ বোড়া (Spot-tailed Pit Viper)
🔴 অতি বিষধর
দাগি লেজা সবুজ বোড়া ছবি 2
দাগি লেজা সবুজ বোড়া ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মারাত্মক বিষধর
বৈজ্ঞানিক নাম Trimeresurus erythrurus
ইংরেজি নাম Spot-tailed Pit Viper
প্রধান বাসস্থান পাহাড়ি বনভূমি, লতাপাতা ঘেরা ঝোপঝাড় এবং গাছের ডাল।

বিবরণ ও পরিচিতি

এদের মাথা ত্রিকোনাকৃতির ও চ্যাপ্টা। মাথার উভয় পাশে পিট নামক ছিদ্র থাকে। মাথা থেকে ঘার চিকন। পিট ভাইপার নিশাচর গাছের সাপ। এরা সচরাচর গাছে থাকে। দেশের পাহাড়ি বনভূমি গুলোতে এদের বেশি পাওয়া যায়৷ একটা পিট ভাইপার সর্বোচ্চ ২-২.৫ ফিট লম্বা হতে পারে। এভারেজ ২ ফিট এর কাছাকাছি হয়ে থাকে। এরা এপ্রিল-মে মাসে প্রজনন করে, ৫ মাস পর বাচ্চা প্রসব করে। পিট ভাইপাররা ডিম পাড়েনা, তারা সরাসরি বাচ্চা প্রসব করে থাকে৷ আর এজন্য ovoviviparous বলা হয়ে থাকে। কিন্তু T. Popeiorum হলো viviparous. এরা একসাথে ১০ টা থেকে ২০ টা বাচ্চা প্রসব করতে সক্ষম, যাদের সাইজ ৮-১০ ইঞ্চি হয়ে থাকে। পিট ভাইপারের দাঁত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিষদাঁত৷ এদের দাঁত তুলনামুলক লম্বা এবং মোটা হয়ে থাকে৷ এরা বৃক্ষবাসী সাপ। এদের শরীরের বর্ণের সাথে মিল রেখে গাছের সাথে ক্যামফ্লোজ করে লুকিয়ে থাকে।এরা ঝোপঝাড় , লতাপাতা ঘেরা জঙ্গলে অবস্থান করে থাকে।শিকারের খোঁজে এরা এক জায়গায় দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে। এর নিশাচর প্রজাতির সাপ। দিনের তুলনায় রাতেই বেশি সক্রিয় থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

ভেদে এদের অনেক জায়গায় গালটোবা সাপ,কচুয়া সাপ,গেছো বোড়া,কচুপাতা সাপ ইত্যাদি নামে ডাকা হয়। এদের বিষের ধরণ হেমোটক্সিন (Hemotoxin) যা রক্তের সেল গুলো ভেঙ্গে জমাট বাধতে দেয় না। এদের বিষের প্রভাবে কামড়ের স্থানে ফুলে যায়, তীব্র ব্যাথা অনুভূত হয়, আক্রান্ত জায়গায় ফোস্কার মতো দাগ পড়ে যায়। এদের বিষের প্রভাবে মানুষ মরার রেকর্ড না থাকলেও, সঠিক‌ সময়ে চিকিৎসা না করালে অঙ্গহানি হবার সম্ভাবনা থাকে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: পাহাড়ি বনভূমি, লতাপাতা ঘেরা ঝোপঝাড় এবং গাছের ডাল।

স্বভাব: বৃক্ষবাসী ও নিশাচর; শিকারের জন্য গাছে দীর্ঘ সময় ছদ্মবেশে স্থির হয়ে বসে থাকে এবং সরাসরি বাচ্চা প্রসব করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে