🟡 মৃদু বিষধর Mildly Venomous

লাউডগা

Ahaetulla flavescens · Yellow Whip Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
লাউডগা (Yellow Whip Snake)
🟡 মৃদু বিষধর
লাউডগা ছবি 2
লাউডগা ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Ahaetulla flavescens
ইংরেজি নাম Yellow Whip Snake

বিবরণ ও পরিচিতি

দেহ সাধারণত চিকন এবং লম্বা হয়ে থাকে। এরা সাধারণত সবুজ, হলুদ, হালকা বাদামি, হালকা ধুসর রঙের হয়ে থাকে। ঘাড় থেকে দেহের মাঝ পর্যন্ত সাদা ও কালো রঙের interscale প্যাটার্ন লক্ষ করা যায়৷ মাথা লম্বাটে। মাথার সামনের অংশ ভোতা। মাথা ঘাড় থেকে চওড়া। চোখ ডিম্বাকার। চোখের মনি আনুভূমিক (horizontal)। জ্বিহ্বা সাদা। পেটের রঙ ডর্সাল বডির থেকে হালকা হয়ে থাকে। পেটের দুপাশে সাদা বা বাদামি রঙের স্ট্রিপ ডর্সাল এবং ভেন্ট্রাল বডিকে আলাদা করে রাখে। সাধারণত ৬ ফুটের মত লম্বা হয়ে থাকে। লেজ লম্বা এবং চিকন হয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক সাপের লেজ প্রায় ২ ফুট পর্যন্ত লম্বা হয়। Dorsal scale মসৃণ আঁশযুক্ত (Smooth scaled)। এরা ovoviviparous snake অর্থাৎ এরা ডিম না পেড়ে শরীরের মধ্যকার ডিম্বকনালীতে সংরক্ষিত রাখে। নির্দিষ্ট সময় পর অনিষিক্ত ডিম সহ বাচ্চা প্রসব করে। স্ত্রী সাপ সাধারণত বর্ষাকালে ৪ থেকে ১০টি বাচ্চা প্রসব করে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

লাউডগা, সুতানালী, জিংলাপোড়া, বাঁশপাতালি, উড়ুক্কু সাপ, পঙখীরাজ সাপ। মৃদু বিষধর (হিমোটক্সিন)। সাধারণত লিজার্ড, ব্যাঙ, ইঁদুর, পাখি খেয়ে থাকে। ও অঞ্চলঃ- সারাদেশেই কমবেশি দেখতে পাওয়া যায়। এরা সাধারণত গাছ, ঝোপঝাড়, বাঁশঝাড়ে বসবাস করে। বিভিন্ন সবজির মাচায় লুকিয়ে থাকতে পছন্দ করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

এরা রেয়ার ফ্যাং বিশিষ্ট সাপ। অর্থাৎ ৪+ ম্যাক্সিলারি দাঁতের পর এদের বিষদাঁত থাকে। তাই সহজে এরা বিষ ইনজেক্ট করতে পারে না। বিষ ইনজেক্ট করতে হলে কিছু সময় কামড়ে ধরে চাবাতে হয়।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে