এক নজরে পরিচিতি
বিষের ধরন মারাত্মক বিষধর
বৈজ্ঞানিক নাম Naja naja
ইংরেজি নাম Spectacled Cobra
প্রধান বাসস্থান স্যাঁতসেঁতে ডোবা, মাটির গর্ত, গাছের কোটর, ময়লার স্তূপ ও গোয়াল ঘর।
বিবরণ ও পরিচিতি
পাখি, ইদুর, ডিম প্রধান খাদ্য।
বিচরন বা আবাসস্থল: খুপরি জায়গায় ও শুকনো জায়গায় বাস করে। বিভিন্ন ফাকফোকড়ে, গাছের কোটরে, স্যাঁতসেঁতে ডোবা, মাটির গর্ত, ময়লার স্তূপ, গোয়াল ঘর এসব জায়গায় দেখা যায়।
বাংলাদেশপর উত্তর বঙ্গে এদের বিচরন টা একটু বেশি,
, ভারত, পাকিস্থান,শ্রীলংকা ও নেপাল জুড়ে এদের পাওয়া যায়।
এপ্রিল /মে মাসে এরা যৌন মিলনে লিপ্ত হয়, তখন জুন/ জুলাই মাস পরে যায় ডিম পাড়তে পাড়তে, এরা একসাথে ১৫-৩০ টা পর্যন্ত ডিম দিতে পারে, এদের ডিমের চামড়া অনেক পাতলা ও নরম থাকে এবং একসাথে অনেকগুলো ডিম জট লাগানো থাকে ,ডিমে তা দেয় প্রায় ৫৫-৬০-৬৫ দিন পর্যন্ত, প্রায় দুমাস সময় লাগে বাচ্চা ফুটতে।
চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
গোমা, দুধিয়া গোমা, দুধ গহমা, আলদ, খরিস গোখরা, খৈয়া গোখরা, জাত সাপ, জাতি সাপ, খৈয়া জাইত, ঝৌড়া সাপ, গুক্কু সাপ, খয়া গুক্কু।
এদের ফণার পিছনে ইউ বা ভি আকৃতির হুডমার্ক থাকে যা দেখে সহজে চেনা যায়। যাকে বলা হয় ডাটি ছাড়া চশমা।
Synaptic Neurotoxin ও Cardiotoxin ( সিনাপটিক নিউরোটক্সিন ও কার্ডিওটোক্সিন ) । এদের বিষে hyaluronidase এনজাইম থাকায় লাইসিস (Lysis) ঘটে ফলে বিষ দ্রুত ছরিয়ে পরে। এর বিষ স্নায়ুর সিনাপটিক ফাঁকগুলিতে কাজ করে ফলে পক্ষাঘাতগ্রস্ত হয় এবং শ্বাসকস্ট হয়। তবে অধিকাংশ সময় এরা ড্রাই বাইট করে।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: স্যাঁতসেঁতে ডোবা, মাটির গর্ত, গাছের কোটর, ময়লার স্তূপ ও গোয়াল ঘর।
স্বভাব: উত্তেজিত হলে ফণা তোলে ও ছোবল মারার চেষ্টা করে; এদের বিষ স্নায়ুতন্ত্রকে অবশ করে।