বিবরণ ও পরিচিতি
ইন্দো-চীনা দাঁড়াশ সাপ, যা সাধারণত চীনা র্যাটস্নেক বা ইন্দো-চীনা র্যাটস্নেক নামে পরিচিত । দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় Colubridae ( কলুব্রিডি )পরিবারের সাপের একটি প্রজাতি। দেহের উপরের অংশ বাদামি বা জলপাই রঙের। শরীরের পশ্চাৎভাগ এবং লেজের উপরিভাগ প্রায়ই হলুদ এবং কালো প্রান্তযুক্ত আশে আবৃত। নিচের অংশ হলুদ । অপ্রাপ্ত বয়স্ক সাপেদের দেহে সাদা ব্যান্ড বা স্পট থাকে । এদের জিহ্বা কালো বা নীলচে রঙের । ডর্সাল স্কেল Smooth Or Weakly keeled ( মসৃণ অথবা সামান্য অমসৃণ)ধরনের । এ প্রজাতি গড়ে ১২০-১৫০ সেমি লম্বা হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে ১৮০ সেমি পর্যন্ত লম্বা হতে পারে । এদের চোখ তুলনামুলক ভাবে বড় । এই সাপের মাথা সরু ডিম্বাকৃতি থেকে সামান্য ত্রিভুজাকার হয় । শরীর সরু ও লেজ লম্বা হয়ে থাকে । এরা Diurnal অর্থাৎ এরা সাধারনত দিনে চলাচল ও শিকার করে । তবে এই না যে এরা রাতে চলাচল করে না । খাদ্যের প্রয়োজনে রাতেও গোয়াল ঘর অথবা বসতবাড়িতে ঢুকে যেতে পারে । এরা একটি অর্ধগেছো বা Semi Arboreal সাপ অর্থাৎ এরা গাছেও থাকতে পারে । অনেক সময় এদেরকে গাছে বিশ্রাম করতে দেখা যায় । পাশাপাশি এরা ভালো সাঁতারু ও বটে। এরা সাঁতার কাটার সময় দেহ পানির নিচে রেখে পানির উপর মাথা উচিয়ে সাঁতার কাটে। এরা Oviparous প্রজাতির সাপ অর্থাৎ এরা ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হয় । এদের মেটিং সিজন মূলত মে - জুন মাস । তবে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এর ফলে মেটিং সিজনের পরিবর্তন হতে পারে । এরা সাধারণ ৬-১৪ টি ডিম পাড়তে পারে এবং ডিম থেকে বাচ্চা ফুটতে ৪৫-৫৫ দিন পর্যন্ত সময় লাগে । সদ্য পরিস্ফুট বাচ্চা সাধারণত ২৫ সেমির মত লম্বা হয়ে থাকে।