🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

জালি/গোলবাহার অজগর সাপ

Python reticulatus · Reticulated Python snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
জালি/গোলবাহার অজগর সাপ (Reticulated Python snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
জালি/গোলবাহার অজগর সাপ ছবি 2
জালি/গোলবাহার অজগর সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Python reticulatus
ইংরেজি নাম Reticulated Python snake
প্রধান বাসস্থান মিশ্র চিরসবুজ বনাঞ্চল, গুহা, পাথরের ফাটল এবং নদীর তীরবর্তী নলখাগড়ার জঙ্গল।

বিবরণ ও পরিচিতি

দেহের আঁশ মসৃণ।দেহের উপরটা গাঢ় বাদামি বা হলদে যার উপর বড়ো গাঢ় বাদামি গোলাকার বা রম্বসাকার দাগ থাকে।প্রতিটি দাগের প্রান্তভাগ কালো।দেহের নিচটা সাদা বা হালকা হলুদ।দুটি সরু কালো রেখা, একটি মাথার মাঝখান দিয়ে ও অন্যটি চোখের পাশ দিয়ে চলে গেছে, যা দিয়ে বার্মিজ অজগর হতে একে পৃথক করা যায়।নিশাচর ও ভূচারী।দিনে ঘুমায়।কিছুটা জলচর,গাছে চরা ও সাঁতারে দক্ষ।এরা সম্পূর্ণ রুপে অবিষধর।বিভিন্ন স্তন্যপায়ি-হরিণ,বানর,গবাদিপশু,কদাচমানুষএবং পাখি গিরগিটি ইত্যাদি খায়।মানুষের কাধ অন্য স্তন্যপায়ির তুলনায় চওড়া হওয়াতে এরা সহজে পুর্ণবয়স্ক মানুষ ভক্ষণ করতে পারেনা।তবে পেচিয়ে ধরে শ্বাস রোধ করে মারতে পারে। বড় আকারের পাইথন বাচ্চা কিশোরদের কে ভক্ষণ করতে পারে। এরা পাথরের ফাক, জলপুর্ণ নলখাগড়া বন,গাছের কোঠর,গুহা,মিশ্রচিরসবুজ বন এসব জায়গাতে থাকে।এপ্রিল থেকে মে মাসে ৫০-১২০ টি করে ডিম পারে।ডিমের চার দিক কয়েলের মত পেচিয়ে তা দেয়। ডিম ফোটে ৬০-১০০ দিনে।বাচ্চারা ২-৪ বছরে প্রাপ্তবয়স্ক হয়।আয়ুষ্কাল ২০-২৫ বছর।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

এটি pythonidae পরিবারের অন্তর্ভূক্ত। পুরু দেহ বিশিষ্ট বড়ো সাপ।দৈর্ঘ্য সচরাচর ৩-৬ মিটার ও সর্বোচ্চ ১০ মিটার।স্ত্রী সাপ বেশি লম্বা।সদ্যফোটা বাচ্চা ৬০-৭৫ সেমি।ওজন সচরাচর ৫০-৭৫ কেজি ও সর্বোচ্চ ১৫৯ কেজি হতে পারে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: মিশ্র চিরসবুজ বনাঞ্চল, গুহা, পাথরের ফাটল এবং নদীর তীরবর্তী নলখাগড়ার জঙ্গল।

স্বভাব: নিশাচর ও ভূচারী; গাছে চড়তে ও সাঁতারে অত্যন্ত পারদর্শী।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে