এক নজরে পরিচিতি
বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Python Molurus
ইংরেজি নাম Indian Rock Python snake
প্রধান বাসস্থান বনাঞ্চল, পাথরের ফাটল ও নদীর তীরবর্তী জঙ্গল।
বিবরণ ও পরিচিতি
দেশী অজগর বা ময়াল সাপ একটি দীর্ঘ বিষ হীন সাপ। এটি সাধারণত দক্ষিণ এশিয়ায় পাওয়া যায়।এটি সাধারণত হালকা রঙের হয়।এর দৈর্ঘ প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।এরা শিকারকে পেচিয়ে দম বন্ধ করে ফেলে এবং মাথার দিক থেকে আস্ত গিলে ফেলে।এরা সাধারণত ৫-৬ বছর বয়সে পাপ্ত বয়স্ক হয়।
বাংলায় এটা খুবি রেয়ার একটি সাপ।নামে দেশী হলেও দেশে এর দেখা মেলা দায়।
চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
মূলত অজগরের কয়েকটি প্রজাতির মধ্যে এই অজগরটি ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়। বাংলাদেশে মাঝেমধ্যে বন্যার পানিতে ভেসে আসে।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: বনাঞ্চল, পাথরের ফাটল ও নদীর তীরবর্তী জঙ্গল।
স্বভাব: ভূচারী ও শান্ত প্রকৃতির; শিকারকে পেঁচিয়ে দম বন্ধ করে আস্ত গিলে ফেলে।