🟡 মৃদু বিষধর Mildly Venomous

দেশী ডিমখোর

Boiga westermanni · Indian Egg-eater

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
দেশী ডিমখোর (Indian Egg-eater)
🟡 মৃদু বিষধর
দেশী ডিমখোর ছবি 2
দেশী ডিমখোর ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Boiga westermanni
ইংরেজি নাম Indian Egg-eater

বিবরণ ও পরিচিতি

একজন ড্যানিশ সর্পবিদ Johannes Theodor Reinhardt ১৮৬৩ সালে সাপটিকে সর্পপ্রথম রংপুর অঞ্চলে আবিষ্কার করেন। আফ্রিকার Egg-eater সাপের মতো এর প্রধান খাবার ডিম বলে এটিকে Indian Egg-eater নামকরণ করা হয়৷ তিনি সাপটিকে Elachistodon গণের একমাত্র সাপ হিসেবে নামকরণ করেন। পরবর্তীতে ২০০৮ সালে এটিকে Boiga গণের অন্তর্ভুক্ত করা হয়। সাপটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়। ১৮৬৩ সালে পাওয়া সাপটি বাংলাদেশের প্রথম এবং শেষ রেকর্ড।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

বাংলাদেশের অন্যতম বিরল প্রজাতির সাপ। নির্বিষ সাপ,এমন কি দাঁতহীন সাপ। এরা কামড়াতে পারে না। শুধু মাত্র ডিম খেয়ে বেচে থাকে। এদের চোয়াল ও শরীর অনেক বেশি ফ্লেক্সিবল তাই পাখির ডিম আস্ত গিলে খায়, এবং পরে মোচরিয়ে মেরুদণ্ডের হাড়ের সাহায্যে ডিম টা ফাটিয়ে কুসুম আর সাদা অংশটা রেখে খোলসটা বমি করে ফেলে দেয়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে