🟡 মৃদু বিষধর Mildly Venomous

পাতি ফণিমনসা

Boiga trigonata · Common Indian cat snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
পাতি ফণিমনসা (Common Indian cat snake)
🟡 মৃদু বিষধর
পাতি ফণিমনসা ছবি 2
পাতি ফণিমনসা ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Boiga trigonata
ইংরেজি নাম Common Indian cat snake
প্রধান বাসস্থান বনজঙ্গল, ঝোপঝাড়, গাছপালা এবং উদ্যান।

বিবরণ ও পরিচিতি

ব্যাঙ, গিরগিটি,ইদুর, পাখি,ডিম এসব খায়।বনজঙ্গল,ঝোপঝাড়, গাছপালা, উদ্যানে থাকে। আগস্ট থেকে অক্টোবরে স্ত্রী গর্তে বা গাছের কোঠরে ৩-১০ টি ডিম পাড়ে যা ৩৫-৪৩ দিনে ফোটে। চট্টগ্রাম চিরসবুজ বনে ও উত্তর পূর্বাঞ্চলে পাওয়া যেত। বর্তমানে অনেক দুর্লভ।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

মৃদু বিষধর সাধারণ ফণীমনসা/পাতি ফণীমনসা colubridae পরিবারের অন্তর্ভূক্ত। দেহ ছিপছিপে ও পার্শ্ব চাপানো। দেহ সচরাচর ১ মি এর কম ও সর্বোচ্চ ১.২৫ মি।বাচ্চা ২৫ সেমি হয়। লেজ দেহের তুলনায় লম্বা। দেহের উপরটা হলদে থেকে ধূসর বাদামি যার উপর হালকা ধূসর রঙের আঁকাবাকা দাগ থাকে। দেহের নিচটা সাদা বা ধূসর। মাথা ঘাড় থেকে আলাদা ও চোখ বড় বড় । মাথায় ফ্যাকাশে ইংরেজি ওয়াই আকৃতির চিহ্ন থাকে। নিশাচর ও বৃক্ষচারি। দিনের বেলা কুন্ডলি পাকিয়ে থাকে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: বনজঙ্গল, ঝোপঝাড়, গাছপালা এবং উদ্যান।

স্বভাব: নিশাচর ও বৃক্ষচারী; দিনের বেলা গাছের কোঠরে বা গর্তে কুণ্ডলী পাকিয়ে ঘুমায়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে