এক নজরে পরিচিতি
বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Boiga ochracea
ইংরেজি নাম Tawny Cat Snake
প্রধান বাসস্থান উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব বনাঞ্চল ও সুন্দরবন।
বিবরণ ও পরিচিতি
লালচে ধূসর বা খয়েরী রঙের সাপগুলোর পেটের দিকটি খয়েরী বা হলুদাভ সাদাটে। মাথা ত্রিকোণাকার, চোখ সোনালি-বাদামি রঙের এবং চোখের মনি উলম্ব। মাঝারি শরীরের তুলনায় লেজটি তুলনামূলক বড়। দৈর্ঘ্যে ১১৫-১৯০ সে.মি.। খুব শান্তশিষ্ট স্বভাবের ফণীমনসারা মুলত নিশাচর ও বৃক্ষবাসী। শিকারের জন্য মাটিতে নামে। মানুষের উপস্থিতিতে তেমন বিরক্ত হয় না। পিঠের আঁশ মসৃণ।
চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
Mildly venomous (মৃদু বিষধর)
খাদ্য: গিরগিটি, ব্যাঙ, গেছো ইঁদুর, কাঠবিড়ালি, পাখি এমনকি অন্য সাপও শিকার করে থাকে।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব বনাঞ্চল ও সুন্দরবন।
স্বভাব: নিশাচর ও বৃক্ষবাসী; শিকারের খোঁজে মাটিতে নেমে আসে এবং শান্ত স্বভাবের হয়।