বিবরণ ও পরিচিতি
চেনার উপায়; এরা সাধারণত মাঝারি থেকে লম্বা আকারের হয়ে থাকে। সাধারণত এদের Dorsal part (পিটের অংশ) টি সবুজ,সবুজ মিশ্রিত ধূসর বা সবুজ মিশ্রিত নীলাভ হয়ে থাকে। এবং ventral part ( পেটের দিকটি) টি সবুজ বা হলুদাভ সবুজ রং এর হয়ে থাকে। এদের ঘাড় সরু হয়ে মাথাকে আলাদা করে।এদের চোখ সাধারণত বড়, সোনালী বাদামী বর্ণের, এবং মনি উলম্ব বরাবর লম্বা এবং কিছুটা ডিম আকৃতির হয়ে থাকে যাকে vertically elliptical pupil বলে।এদের prehensile tail (ঝুলে থাকার উপযোগী লেজ) বিদ্যমান যা তাকে পুরোপুরি বৃক্ষবাসী করে তোলে। ; এরা সাধারণত Nocturnal (নিশাচর) অর্থাৎ এরা রাতে বেশি সক্রিয় থাকে,খুব মৃদু স্বভাবের, অলস, এবং কাছে গেলে এরা পালানোর চেষ্টা করে না। এদের উত্তেজিত করা কঠিন। দিনে গাছের ডালে কুণ্ডলীবদ্ধ থাকে, কিন্তু রাতে সক্রিয়ভাবে শিকারের সন্ধান করে।মানুষের ছোয়া পেলে নিজের শরিরকে নিজে নিজে পেচিয়ে ধরে। ; এরা oviparous অর্থাৎ ডিম পারে। এরা মেটিং এর ৪২ - ৫০ দিনের মধ্যে ডিম পারে এবং শীতের শেষ হতে গ্রীষ্মের শেষ পর্যন্ত ৭ - ১৪ টি ডিম পারে।।