এক নজরে পরিচিতি
বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Platyceps plinii
ইংরেজি নাম Banded racer
প্রধান বাসস্থান কৃষিক্ষেত্রের আশেপাশে শুষ্ক অঞ্চল, ঝোপঝাড় ও ইঁদুরের গর্ত।
বিবরণ ও পরিচিতি
বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে এদের দেখতে পাওয়া যায়। এরা সাধারনত কৃষিক্ষেত্রের আশেপাশে শুষ্ক অঞ্চলে বাস করে।
খাদ্য হিসেবে এরা ছোট টিকটিকি,ব্যাঙ খেয়ে থাকে।এরা দিবাচর প্রাণী। ঝোপঝাড়ের কাছাকাছি, ইঁদুরের গর্তে, পাথরের স্তূপ এবং ঘন ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: কৃষিক্ষেত্রের আশেপাশে শুষ্ক অঞ্চল, ঝোপঝাড় ও ইঁদুরের গর্ত।
স্বভাব: দিবাচর; অত্যন্ত দ্রুতগামী ও চঞ্চল স্বভাবের।