বিবরণ ও পরিচিতি
চ্যাপ্টা এবং বড় মাথা যা ঘাড় থেকে বড় হয়ে থাকে। ঘাড়ে সাদা বা হলুদ রঙের চ্যাপ্টা কলার ব্যান্ড রয়েছে। চোখ সম্পূর্ণ কালো, চোখের মনি উলম্বভাবে অর্ধগোলাকার। জিহ্বার রঙ গোলাপীভাব লাল। উপরের চোয়াল সাদা। দেহ গোলাকার। সাধারণত বাদামি, কালো, ধূসর, কালচে বাদামি বা লালচে বাদামি রঙের হয়ে থাকে। এবং হলুদ বা হলুদাভ সাদা ব্যান্ড ঘাড় থেকে শুরু হয়ে পুরো দেহ জুরে রয়েছে যা ক্রমান্বয়ে লেজের দিকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ লেজে কোন ব্যান্ড থাকবে না। ব্যান্ডগুলো পিঠের দিকে চিকন কিন্তু পেটের দিকে চওড়া হয়ে গেছে। পেট সাদা। লেজ দেহের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শেষ প্রান্ত সূচালো। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। এরা সাধারণত ৫০ সেন্টিমিটারের মত লম্বা হয়। তবে ৮৫ সেন্টিমিটারের মত লম্বা হতে পারে। ঘরগিন্নি একটি Nocturnal [নিশাচর ] সাপ, অর্থাৎ এরা রাতে চলাচল এবং শিকার করে। এরা মাটি এবং উচু স্থানে সমানভাবে চলাচলে পারদর্শী। দেয়াল বেয়ে উঠতে পারে। এরা সাধারণত লাজুক স্বভাবের হয়ে থাকে। ভয় পেলে পালানোর চেষ্টা করে। নয়ত দেহকে কয়েলের মত পেচিয়ে মাথা লুকিয়ে রাখে। তবে এরা অন্যান্য নির্বিষ সাপের মত শান্ত নয়। বরং রাগী স্বভাবের হয়ে থাকে। রেগে গেলে কয়েলের মত শরীর পেচিয়ে মাথা উচু করে আক্রমণের পজিশন নেয় এবং কামড়ানোর চেষ্টা করে। সাপের সাইজ অনুযায়ী চোয়ালে প্রচুর শক্তি। সাধারণত এরা টিকটিকি খেয়ে থাকে। এছাড়াও ছোট ব্যাঙ এবং অঞ্জনের মত লিজার্ডও খায়। ইঁদুর বা স্তন্যপায়ী প্রাণী খুব কম খেয়ে থাকে। সাধারণত Constriction করে শিকারকে হত্যা করে।