🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

আসামি শামুক-খোর সাপ

Pareas monticola · Assam snail eater snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
আসামি শামুক-খোর সাপ (Assam snail eater snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
আসামি শামুক-খোর সাপ ছবি 2
আসামি শামুক-খোর সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Pareas monticola
ইংরেজি নাম Assam snail eater snake
প্রধান বাসস্থান পাহাড়ি বনাঞ্চল, চিরসবুজ বন এবং ঝোপঝাড়।

বিবরণ ও পরিচিতি

এই সাপটি লোকালয়ে দেখতে পাবার মতো সাপ নয়, কারণ এদের বাসস্থান হলো গভীর/অগভীর পর্বত পাদদেশীয় বনভূমি। এদের এরূপ নাম দেখেই বোঝা যাচ্ছে যে এরা গেরি গুগলি শামুক ইত্যাদি খেয়ে থাকে। সাপটি নিশাচর, সন্ধ্যাবেলায় জঙ্গলের ভেতরের রাস্তায় গাড়ি চালালে প্রায় ই একে রাস্তার ওপর পাওয়া যায়। বলা বাহুল্য, জঙ্গলে বসবাসকারী সাপগুলির মধ্যে গাড়ি চাপা পড়ে মরতে সবচেয়ে বেশি এদের ই দেখা যায়। দেখতে সুন্দর উজ্জ্বল ও চকচকে , মাঝারি দৈর্ঘ্যের সাপটি লম্বায় ৪৮ থেকে ৫২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।অনেক সময়ে সর্বোচ্চ ৫৬ সেমি প্রজন্ত দেখা যায়। স্ত্রী সাপ পুরুষের তুলনায় আকারে বড়। দেহের আঁশ মসৃণ এবং রঙ কমলা বাদামি । দেহের উপরটায় লম্বালম্বি কালো দাগ ও নিচের অংশে হলুদ দাগ রয়েছে। মাথা প্রশস্ত, ঘাড় থেকে পৃথক। মাথার উপরে ঘন কালো ছিট ছিট ছোপ বিদ্যমান , চোখের পিছন থেকে একটা কালো রেখা ঘারে দিকে চলে গেছে । নাক বৃত্তাকার । চোখ বড় ,মনি উল্লম্বভাবে উপবৃত্তাকার । সভাবঃ নির্বিষ প্রজাতির সাপটি নিশাচর ও বৃক্ষচারী। খুব শান্ত স্বভাবের হলেও সাপটি নিযেকে আত্মরক্ষা করতে পছন্দ করে । কেউ তাকে উত্তেজিত করলে সে মাথা উঁচু করে ঘাড় উল্লম্ব ভাবে দেখতে অনেকটা ইংরেজি 'S' অক্ষরের মতো দেহ পেচিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে । এক সময় উত্তেজনা কমিয়ে পালানোর চেষ্টা করে ।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

দেশের অন্যতম বিরল প্রজাতির নির্বিষ সাপ Assam snail eater সম্পর্কে প্রথম Theodoer E. Canton আসামের নাগা হিলস থেকে বর্ণনা করেন ১৮৩৯ সালে এবং সাপটির প্রধান খাদ্য শামুক তাই সাপটিকে ইংরেজিতে Assam snail eater বলা হয় , ইংরেজি নামের সাথে মিলিয়েই সাপটির বাংলা নাম রাখা হয় শামুকখোর সাপ বা আসামের শামুক খোর সাপ। এটি pareidae পরিবারের অন্তর্ভূক্ত। ইংরেজিতে এর আরও কিছু নাম পাওয়া যায় Common snail eater,common slug snake, snail eating snake ।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: পাহাড়ি বনাঞ্চল, চিরসবুজ বন এবং ঝোপঝাড়।

স্বভাব: নিশাচর ও বৃক্ষচারী; শামুক এদের প্রধান খাদ্য এবং রেগে গেলে দেহ ইংরেজি 'S' অক্ষরের মতো বাঁকায়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে