বিষধর সাপ কামড় দিলে প্রাথমিক চিকিৎসা হিসেবে বাঁধন দেওয়া কতোটা বিজ্ঞান সম্মত?
সেটা জানতে হলে আগে বুঝতে হবে সাপের বিষটা কী ? এটা মানব শরীরে কাজ করে কীভাবে? সাপের বিষ হাইলি প্রোটিন ছাড়া আর কিছু না, এতো হাই লেভেলের প্রোটিন যে মানব...
সেটা জানতে হলে আগে বুঝতে হবে সাপের বিষটা কী ? এটা মানব শরীরে কাজ করে কীভাবে? সাপের বিষ হাইলি প্রোটিন ছাড়া আর কিছু না, এতো হাই লেভেলের প্রোটিন যে মানব রক্ত সেটা নিতে পারেনা। ফলে রক্ত জমাট বাঁধতে থাকে। এখন যদি আপনি সাপে কাটা স্থানের উপরে বেঁধে দেন তাহলে নিচ থেকে পচন শুরু হয়ে যাবে, অঙ্গহানি ঘটতে পারে। আর তাছাড়া শক্ত বাঁধন দেওয়ার পরে যখন হুট করে বাঁধন খুলবেন তখন বিষ দ্রুত রক্তে মিশতে শুরু করবে। সাপে কামড় দিলে বাঁধন যে দেওয়াই যাবেনা এমন নয়। বাঁধন দেওয়া যাবে, তবে তার নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মে বাঁধন না দিলে বিপরীত ক্ষতি হতে পারে।
স্যালাইনের পাইপ বা দড়ি জাতীয় জিনিস দিয়ে বাঁধন দেওয়া যাবেনা। গামছা ভিজিয়ে হালকা করে বাঁধন দিতে পারেন, গামছার প্রসস্থতা বেশি হতে হবে। আর খুব বেশি শক্ত করা যাবেনা, খুব ঢিলাও করা যাবেনা। বাঁধন দেওয়ার পরেও বাঁধনের ভিতর দিয়ে যেনো অনায়াসে আঙ্গুল প্রবেশ করানো যায় এটা খেয়াল রাখতে হবে। এতোকিছু করার থেকে বাঁধন না দেওয়াটাই বেটার। তারথেকে কামড় দেওয়া স্থান যথাসম্ভব কম নড়াচড়া করানোই সবথেকে বুদ্ধিমানের কাজ!
নাবিদ আল জুবায়ের
Facebook প্রোফাইল ↗Organizing secretary, WSRTBD.
এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।