সচেতনতা ও গাইড ⏱️ 4 মিনিটের পাঠ 👁️ 180 বার পঠিত

সাপের বিষের তীব্রতা কীভাবে পরিমাপ করা হয়?

আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, 'সাপের বিষের তীব্রতা কীভাবে পরিমাপ করা হয়?' আসুন জেনে নেই বিষের তীব্রতা পরিমাপের পদ্ধতি। বিষের তীব্রতার প...

ফেরদৌস আলম
ফেরদৌস আলম
সাপের বিষের তীব্রতা কীভাবে পরিমাপ করা হয়?

আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, 'সাপের বিষের তীব্রতা কীভাবে পরিমাপ করা হয়?' আসুন জেনে নেই বিষের তীব্রতা পরিমাপের পদ্ধতি। বিষের তীব্রতার পরিমাপক হলো Median Lethal Dose (LD50)। এই পদ্ধতিতে, যত সংখ্যক প্রাণীর ওপর পরীক্ষা করা হয়, তাদের অর্ধেক (৫০%) প্রাণীকে মারতে যতটা বিষ প্রয়োজন, তার কেজিপ্রতি পরিমাণই হচ্ছে LD50. মনে করুন, আমরা ১০০ টি ইঁদুরের উপর একটি সাপের বিষের তীব্রতা নির্ণয় করব। প্রতিটি ইঁদুরের ভর ২০ গ্রাম। অর্থাৎ, ১০০ টি ইঁদুরের ভর ২ কেজি। এর অর্ধেক সংখ্যক ইঁদুর অর্থাৎ ৫০টি ইঁদুর যার ভর ১ কেজি মারতে যত মিলিগ্রাম বিষ প্রয়োজন হবে সেটাই ওই সাপের Median Lethal Dose বা LD50. LD50 যে সাপের যত কম, তার বিষের তীব্রতা তত বেশি।

চারভাবে বিষ প্রয়োগ করে কোনো বিষধর প্রাণীর বিষের তীব্রতা(LD50) পরিমাপ করা হয়- ১. Subcutaneous injection- চামড়ার নিচের চর্বির স্তরে বিষ প্রয়োগ করা হয়। ২. Intravenous injection- সরাসরি শিরায় বিষ প্রয়োগ করা হয়। ৩. Intraperitoneal injection- পেটে বা দেহগহ্বরে বিষ প্রয়োগ করা হয়৷ ৪. Intramascular injection- মাংসপেশিতে বিষ প্রয়োগ করা হয়। এগুলোর মধ্যে Subcutaneous পদ্ধতিতে নির্ণীত Median Lethal Dose বা SCLD50-এর মানকে বিষের তীব্রতা পরিমাপে সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। Subcutaneous LD50 অনুযায়ী, ★পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হলো Inland Taipan (0.025 mg/kg)। ★দ্বিতীয় স্থানে আছে Dubois' Sea Snake (0.044 mg/kg)। এটি সামুদ্রিক সাপগুলোর মধ্যে সবচেয়ে বিষধর। ★বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ Yellow-bellied Sea Snake বা হলদেপেট সামুদ্রিক সাপ (0.067 mg/kg)। এটি সামুদ্রিক সাপ। ★বাংলাদেশের স্থলচর সাপেদের মধ্যে সবচেয়ে বিষধর সাপ কালাচ বা Common Krait (0.325 mg/kg)।

ফেরদৌস আলম

ফেরদৌস আলম

Facebook প্রোফাইল ↗

President, WSRTBD.

সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে
⚕️ জরুরি স্বাস্থ্য সতর্কবার্তা

এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।

সম্পর্কিত প্রয়োজনীয় নিবন্ধ

সবগুলো দেখুন →