🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

জাউয়ের ঘরগিন্নি সাপ

Lycodon zawi · Zaw's Wolf Snake

🚨 উদ্ধার আবেদন জানান ⚕️ সাপে কামড়ের প্রাথমিক চিকিৎসা 📍 উদ্ধারকারী ডিরেক্টরি
জাউয়ের ঘরগিন্নি সাপ (Zaw's Wolf Snake)
🔍 ফুল স্ক্রিন দেখতে ক্লিক করুন
🟢 সম্পূর্ণ নির্বিষ
ছবি ১
ছবি 2
ছবি 3

📋 এক নজরে পরিচিতি

বেসিক ওয়েব ডাটা
বিষাক্ততার ধরন 🟢 সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Lycodon zawi
ইংরেজি সাধারণ নাম Zaw's Wolf Snake
প্রধান বাসস্থান ও বিস্তৃতি বনাঞ্চল, ঝোপঝাড় ও স্যাঁতসেঁতে এলাকা।

🔍 জাউয়ের ঘরগিন্নি সাপ চেনার নিশ্চিত উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

ঘরমনি, ঘরমোহিনী, চালচিতি ইত্যাদি। Zaw's Wolf Snake বনাঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। প্রধান খাদ্য টিকটিকি। এছাড়া ছোট ব্যাঙ এবং আঁচিলা খেয়ে থাকে। এরা পাইথনের মত চেপে ধরে শিকারকে হত্যা করে শিকার করে।

আঁশ ও গঠনগত লক্ষণ: ["দেহ উজ্জ্বল কালচে বাদামি এবং ঘাড়ের কিছু দূর পর থেকে চওড়া সাদা ব্যান্ড থাকে"]

📖 বিস্তারিত পরিচিতি ও স্বভাব

মাথা চ্যাপ্টা যা ঘাড় থেকে বড় হয়ে থাকে। সামনের অংশ (Rostral scale) তুলনামূলক চওড়া। চোখ সম্পূর্ণ কালো, চোখের মনি উলম্বভাবে অর্ধগোলাকার। জিহ্বার রঙ গোলাপীভাব লাল। উপরের চোয়াল সাদা। পেট সাদা। দেহ চিকন। লেজ দেহের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শেষ প্রান্ত সূচালো। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। এরা সাধারণত ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।

🌿 বাসস্থান, বিস্তৃতি ও খাদ্যাভ্যাস

প্রাকৃতিক বাসস্থান:

বনাঞ্চল, ঝোপঝাড় ও স্যাঁতসেঁতে এলাকা।

বাংলাদেশে ভৌগোলিক বিস্তৃতি:

বাংলাদেশের বনাঞ্চল সমৃদ্ধ এলাকা।

স্বভাব ও আচরণবিধি:

নিশাচর; প্রধানত টিকটিকি ও ছোট ব্যাঙ শিকার করে।

⚕️ জাউয়ের ঘরগিন্নি সাপ-এর বিষক্রিয়া ও সুনির্দিষ্ট চিকিৎসা গাইড

যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷

🛡️ বাস্তুতন্ত্রে ভূমিকা ও সুরক্ষা বার্তা

Zaw's wolf snake-এর দেহ উজ্জ্বল কালচে বাদামি। Common Wolf Snake-এর মত এর ঘাড়ে কোনো ব্যান্ড থাকে না। ঘাড়ের কিছুদূর পর থেকে চওড়া সাদা ব্যান্ড থাকে যা ক্রমশ লেজের দিকে বিলুপ্ত হয়ে গেছে। লেখা: ফেরদৌস আলম ছবি: Fardous Alam ও সংগৃহীত।

📱 Snake Rescue BD অফিসিয়াল মোবাইল অ্যাপ

📸 ক্যামেরা তাক করে মাত্র ৫ সেকেন্ডে জাউয়ের ঘরগিন্নি সাপ শনাক্ত করতে চান?

আমাদের অফিসিয়াল মোবাইল অ্যাপে ক্যামেরা দিয়ে ছবি তুললেই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রজাতি শনাক্ত করে জানাবে এটি বিষধর নাকি নির্বিষ। সাথে পাবেন ইন্টারনেট ছাড়াই ১০০% অফলাইন লাইফ-সেভিং গাইড:

⚡

১০০% অফলাইন অ্যাক্সেস

ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশন ছাড়াই যেকোনো পাহাড়ি বা প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ প্রজাতি গাইড ব্যবহারের সুবিধা।

👥

কমিউনিটি লাইভ ফিড

নিজের এলাকায় দেখা সাপের ছবি ও ভিডিও পোস্ট করে অভিজ্ঞ উদ্ধারকারী ও সরীসৃপ বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি মতামত জানুন।

📸

এআই ক্যামেরা স্ক্যানার

ক্যামেরা তাক করলেই চোখের পলকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রজাতি শনাক্ত করে জানাবে সাপটি বিষধর নাকি নির্বিষ।

🗺️

৬৪ জেলার রেসকিউয়ার

নিকটস্থ প্রশিক্ষিত রেসকিউয়ারদের সাথে সরাসরি অ্যাপের মাধ্যমে এক ক্লিকে যোগাযোগ করে সাপ নিরাপদে উদ্ধার করুন।

Google Play Google Play থেকে অ্যাপ ডাউনলোড করুন
জীবনরক্ষাকারী চিকিৎসা নির্দেশিকা

🚨 সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

সাপের কামড়ে প্রথম কয়েক মিনিটের সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচায়। ওঝা-কবিরাজের কুসংস্কার পরিহার করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করুন।

✅

জরুরি করণীয় (অবিলম্বে যা করবেন)

WHO নির্দেশিত বৈজ্ঞানিক প্রাথমিক চিকিৎসা
  • 🧘
    রোগীকে শান্ত রাখুন: আতঙ্কিত হলে হৃৎস্পন্দন বাড়ে এবং রক্তে বিষ দ্রুত ছড়ায়। রোগীকে আশ্বস্ত করুন যে অধিকাংশ সাপ নির্বিষ এবং সরকারি অ্যান্টিভেনম সম্পূর্ণ কার্যকর।
  • 🪵
    আক্রান্ত অঙ্গ নিশ্চল রাখুন: হাত বা পায়ের জয়েন্ট একদম বাঁকা করবেন না। কাঠের স্কেল বা বাঁশের চটা ও সুতি কাপড় দিয়ে স্প্লিন্ট তৈরি করে অঙ্গটিকে স্থির করে দিন।
  • 💍
    আংটি ও টাইট পোশাক খুলে ফেলুন: আংটি, চুড়ি, ঘড়ি বা টাইট পোশাক অবিলম্বে খুলে ফেলুন, কারণ সাপের বিষের প্রভাবে অঙ্গটি দ্রুত ফুলে যেতে পারে।
  • 🏥
    দ্রুত সরকারি হাসপাতালে নিন: রোগীকে একা না হাঁটিয়ে অ্যাম্বুলেন্স বা যানবাহনে শুইয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
❌

মারাত্মক বর্জনীয় (ভুলেও যা করবেন না)

প্রচলিত ভুল যা রোগীর মৃত্যুর কারণ হয়
  • 🚫
    শক্ত গিট বা টাইট টর্নিকেট বাঁধবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত করে বাঁধলে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গ পচে গিয়ে কেটে ফেলতে হতে পারে (গ্যাংগ্রিন)।
  • 🔪
    ব্লেড দিয়ে কাটবেন না বা বিষ চুষবেন না: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তক্ষরণ করাবেন না। মুখ দিয়ে বিষ চোষা প্রাণঘাতী ঝুঁকি সৃষ্টি করে।
  • 🧙
    ওঝা বা কবিরাজের কাছে যাবেন না: ওঝার কোনো ক্ষমতা নেই সাপের বিষ নষ্ট করার। সময় নষ্ট করাই রোগীর মৃত্যুর মূল কারণ। সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
  • 🧪
    কোনো ভেষজ রস বা অ্যাসিড দেবেন না: কোনো প্রকার চুনের পানি, গাছের শিকড় বা রাসায়নিক প্রয়োগ করবেন না। শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে হালকা ধুয়ে নিন।
সম্পর্কিত অন্যান্য প্রজাতি

আরও অন্যান্য সাপের প্রজাতি দেখুন

উদ্ধার সহায়তা

লোকালয়ে বা বাড়িতে সাপ দেখলে কী করবেন?

সাপ মারবেন না। আমাদের ৬৪ জেলার ভেরিফায়েড উদ্ধারকারীরা সাপ অক্ষত উদ্ধার করে বনে অবমুক্ত করতে সদা প্রস্তুত।