🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ

Lycodon jara · Twin Spotted Wolf Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ (Twin Spotted Wolf Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ ছবি 2
হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Lycodon jara
ইংরেজি নাম Twin Spotted Wolf Snake
প্রধান বাসস্থান পুরোনো বাড়ি, পাথরের ফাটল এবং ঝোপঝাড়।

বিবরণ ও পরিচিতি

মাথা চ্যাপ্টা যা ঘাড় থেকে বড় হয়ে থাকে। সামনের অংশ (Rostral scale) তুলনামূলক চওড়া। চোখ সম্পূর্ণ কালো, চোখের মনি উলম্বভাবে অর্ধগোলাকার। জিহ্বার রঙ গোলাপীভাব লাল। উপরের চোয়াল সাদা। পেট সাদা। দেহ চিকন। লেজ দেহের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শেষ প্রান্ত সূচালো। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। এরা সাধারণত ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

চিতিবোড়া, চালচিতি, চালবোড়া ইত্যাদি। নির্বিষ। Twin Spotted Wolf Snake / Yellow speckled wolf snake সারাদেশেই কমবেশি দেখতে পাওয়া যায়। প্রধান খাদ্য টিকটিকি। এছাড়া ছোট ব্যাঙ এবং আঁচিলা খেয়ে থাকে। এরা পাইথনের মত চেপে ধরে শিকারকে হত্যা করে শিকার করে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: পুরোনো বাড়ি, পাথরের ফাটল এবং ঝোপঝাড়।

স্বভাব: নিশাচর; শান্ত স্বভাবের হলেও রেগে গেলে কামড়ানোর চেষ্টা করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে