🟡 মৃদু বিষধর Mildly Venomous

মেটে/মাইট্টা সাপ

Enhydris enhydris · Smooth Scaled water snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
মেটে/মাইট্টা সাপ (Smooth Scaled water snake)
🟡 মৃদু বিষধর
মেটে/মাইট্টা সাপ ছবি 2
মেটে/মাইট্টা সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Enhydris enhydris
ইংরেজি নাম Smooth Scaled water snake

বিবরণ ও পরিচিতি

মেটে সাধারণত ধূসর, বাদামি বা সবুজাভ বাদামি রঙের হয়ে থাকে। মাথা এবং ঘাড় দেহের তুলনায় বেশি জলপাইরঙা হয়ে থাকে। দেহ মাথা এবং লেজের তুলনায় অনেক মোটা। লেজের দিকটা হঠাৎ করে চিকন হয়ে গেছে। মাথা চারকোনা শেইপের এবং ঘাড় থেকে কিছুটা চ্যাপ্টা। দেহের তুলনায় মাথা ছোট হয়ে থাকে। চোখ ছোট। চোখের মনি উলম্বভাবে (Vertically) উপবৃত্তাকার (Elliptical)। মাথা থেকে দুটি হালকা রঙের স্ট্রিপ ভার্টিব্রাল লাইনের (vertebral line) দুই পাশ দিয়ে লেজ পর্যন্ত চলে গিয়েছে। স্ট্রিপ দুটি মাথায় এসে মিলিত হয়েছে। শরীরে কোন ব্যান্ড নেই। পেট সাদা বা হলুদাভ সাদা রঙের হয়ে থাকে। ভেন্ট্রোলেটারাল বরাবর বাদামি স্ট্রিপ লেজ পর্যন্ত চলে গেছে। অনেক সময় Ventral scales এর মাঝ দিয়ে কালো ডটের সারি থাকে। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scale)। লম্বায় ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত হয়ে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

মেটে, মাইট্যা, পাইন্যা, পানি সাপ, মেটুলি, মেটেলি মৃদু বিষধর প্রধানত মাছ খেয়ে থাকে। এছাড়াও ব্যাঙ এবং ছোট স্তন্যপায়ী প্রাণীও খায়। সারাদেশে পুকুর, খাল-বিল, নদী, ধানখেত প্রভৃতি মিঠা পানির জলাশয়ে একে দেখতে পাওয়া যায়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

মেটে রেয়ার ফ্যাং যুক্ত মৃদু বিষধর সাপ। মৃত্যু ঝুকি নেই। কামড়ালে আক্রান্ত স্থান ফুলে যাওয়া, ব্যথা করার মত উপসর্গ দেখা দিতে পারে৷ আক্রান্ত স্থান অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে