এক নজরে পরিচিতি
বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Oligodon kheriensis
ইংরেজি নাম Red coral Kukri snake
প্রধান বাসস্থান বাঁশঝাড়ের খাঁজ, নরম মাটির নিচে ও বনের প্রান্ত।
বিবরণ ও পরিচিতি
এই সাপটি দেখতে উজ্জল কমলা ও লাল প্রবাল রঙের হওয়ায় এবং এই সাপের দাঁত দেখতে নেপালি গুর্খা (Ghurkhas) উপজাতীদের জনপ্রিয় কুকরি ছুড়ির (Curved Nepalese knife) মত । তাই এর নামকরন Red Coral Kukri. ১৯৩৬ সালে সর্বপ্রথম ভারতের উত্তরপ্রদেশের খেরি বিভাগে (Kheri Division) , লাখিমপুর জেলায় (Lakhimpur) এটি পাওয়া যায়। Indian herpetologist, M.N. Acharji ও H.C. Ray ১৯৩৬ সালে এই সাপ নিয়ে ও এই সাপের বাস্তুসংস্থান , সংরক্ষন নিয়ে গবেষনা করেন। Kheri Division এ পাওয়া যায় বলে এর বৈজ্ঞানিক নামকরন করেন Oligodon kheriensis. এইসাপের সম্মুখভাগে রোস্ট্রাল স্কেল থাকায় মাটি ভেদ করতে পারে। এরা নিশাচর । এরা oviparous অর্থাৎ ডিম পাড়ে । জানুয়ারী মাসে এদের বাচ্চা ফুটতে দেখা গেছে। বাংলাদেশে পাওয়ার পুর্বে একে সারা পৃথিবীর মধ্যে ভারত ও নেপালে মাত্র ২০ থেকে ২২ বার পাওয়া গেছে।
চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
এর প্রচলিত নাম এখনো পাওয়া যায়নি তবে অনুবাদকৃত নাম লাল প্রবাল কুকরি
নির্বিষ।
কেচো, পিপঁড়ার ডিম ,লার্ভা,ছোটো ব্যাঙ।
ও বাসস্থানঃ- ভারতের উত্তর প্রদেশের উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আসামের কোকরাঝাড় , ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে ও নেপালের হিমালয় অঞ্চল এবং বাংলাদেশের সর্বোউত্তরের জেলা পঞ্চগড় ও ঠাঁকুরগাও অঞ্চলে পাওয়া যায়।
এটি হিমালয় অঞ্চলের পাদদেশে , তৃণভূমি , উর্বরভূমি, নাতিশীতোষ্ণ জলবায়ু এলাকায়, বনের প্রান্ত, গ্রামের ঝোপঝাড় এলাকা, বাড়ির চত্বর ,তবে সাপটি বেশিরভাগই বাংলাদেশের পঞ্চগড় জেলার বাঁশঝারের খাঁজে ,নরমমাটির নিচে বসবাস করে।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: বাঁশঝাড়ের খাঁজ, নরম মাটির নিচে ও বনের প্রান্ত।
স্বভাব: নিশাচর; মাটির নিচে গর্ত খুঁড়তে ও লুকিয়ে থাকতে পছন্দ করে।