🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

কালো দাগি উদয়কাল সাপ

Oligodon cinereus · Black-barred kukri snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
কালো দাগি উদয়কাল সাপ (Black-barred kukri snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
কালো দাগি উদয়কাল সাপ ছবি 2
কালো দাগি উদয়কাল সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Oligodon cinereus
ইংরেজি নাম Black-barred kukri snake
প্রধান বাসস্থান বনতল এবং ঝরাপাতার নিচে।

বিবরণ ও পরিচিতি

এটি Colubridae পরিবারের অন্তর্ভূক্ত।দেহ সচরাচর ৭৬-৯০ সেমি ও সর্বোচ্চ ৯৮ সেমি।দেহের উপরের আঁশ ধুসর বা লালচে-বাদামি ও তাতে সুস্পষ্ট কালো আড়াআড়ি ব্যান্ড রয়েছে।নিচের আশের রং ধুসর,বাইরের কিনারায় বর্গাকার ফোঁটা বা ছোপ রয়েছে। মাথার উপরের ছোপ গুলো স্পষ্ট,মাথার উপর ও নিচ পুরোপুরি বাদামি। সম্ভবত সন্ধ্যাচারী। অবিষধর। টিকটিকি,ব্যাঙ,ইঁদুর, সরীসৃপ ইত্যাদি খায়। আবাস মুলত বনতল। সিলেট ও চট্টগ্রামের কোনো কোনো মিশ্রচিরসবুজ বনে কিছু এলাকা। বিরল প্রজাতি।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

ধুসর বঙ্গরাজ, সাধারণ কালো দাগওয়ালা বঙ্গ রাজ বা কালো দাগি উদয় কাল। ইংরেজি নাম: Ashy kukri snake, Gunther's kukri snake, Black barred kukri snake, golden kukri snake, Black cross barred kukri snake.

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: বনতল এবং ঝরাপাতার নিচে।

স্বভাব: সন্ধ্যাচারী ও নিশাচর; প্রধানত সরীসৃপের ডিম ও পোকামাকড় খায়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে