বিবরণ ও পরিচিতি
সাদা-বেড় কুকরি সাপ আমাদের কাছে খুব একটা পরিচিত নয়। এরা প্রধানত বনে বাস করে। এই প্রজাতির সাপ শুধুমাত্র এশিয়া মহাদেশে পাওয়া যায়। এরা বেশিরভাগ সময়ে পাখি ও উভচর প্রাণীর ডিম খেয়ে বেঁচে থাকে। এছাড়াও এরা ব্যাঙ, টিকটিকি জাতীয় প্রাণী ও ছোট ইঁদুর জাতীয় প্রাণী খায়। এদের গাঁয়ের রঙ গাঢ় খয়েরী বা খয়েরী রংয়ের হয়। শরীরে সাদা বা হলুদ ব্যান্ডের ২ পাশে কালো রংয়ের ব্যান্ড রয়েছে,যা লেজ পর্যন্ত বিস্তৃত। প্রায় সকল কুকরির মাথার গঠন একই।মাথায় ব্যান্ড ইংরেজি অক্ষর 'k' এর মতো(Red Coral Kukri ব্যতীত)।তা দেখে কুকরি সাপ চিহ্নিত করা যায়। সন্ধ্যাচারী ও ভূচারী। সম্ভবত নিশাচরও। অবিষধর। টিকটিকি,ব্যাঙ,ইঁদুর, সরীসৃপের ডিম ।বাচ্চারা কেবল কীট পতঙ্গ খায়। পাহাড়ি এলাকা, বনের কিনারা, চা বাগান ইত্যাদি। স্ত্রী সাপ ডিম পাড়ে। বিরল প্রজাতির সাপ। আমাদের দেশে বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি,খাগড়াছড়িতে এই সাপটি দেখা যায়। এছাড়াও দক্ষিণপূর্ব, উত্তর-পূর্বাঞ্চলেও দেখা যায়।