🟡 মৃদু বিষধর Mildly Venomous

নোনাবোড়া

Cerberus rynchops · Dog-faced water snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
নোনাবোড়া (Dog-faced water snake)
🟡 মৃদু বিষধর
নোনাবোড়া ছবি 2
নোনাবোড়া ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Cerberus rynchops
ইংরেজি নাম Dog-faced water snake

বিবরণ ও পরিচিতি

ও অঞ্চলঃ- এরা মূলত জলাশয়ের কাঁদা জাতীয় স্থানে থাকতে পছন্দ করে এছাড়া সমুদ্রের আশে পাশে এবং এর উপরে থাকতে পছন্দ করে। শীতকালে বিভিন্ন ডাল পালার উপরে উঠে রোদ পোহাতে ও দেখা যায়। এরা সমুদ্র উপকূলীয় নদী,ম্যানগ্রোভ বনের প্লাবিত অঞ্চল,কোরাল দ্বিপ, দেশের দক্ষিণে গরান বন,সমুদ্র উপকুল ও মোহনা,আবাদি জমি,কাদামাটি যুক্ত পরিবেশ, জোয়ার ভাটার নদী ইত্যাদিতে থাকে। বাংলাদেশ ,ভারত, মায়ানমার, থাইল্যান্ড, মালেশিয়া দেশে এর বিচরন রয়েছে। এটি Homalopsidae পরিবারের অন্তর্ভূক্ত। স্থুলকায় সাপ যার উপরের চোয়াল,নাসারন্ধ্র ও চোখ উপরের দিকে ওঠানো,ফলে কুকুর মুখো দেখায়। এরা লম্বায় সচরাচর ২-৩ ফুট হয় তবে সর্বোচ্চ ৪ ফুট পর্যন্ত হতে পারে। দেহের রং ধূসর বা বাদামি, পিঠে গাঢ় বাদামি বা কালো ফোটার দাগ দেখা যায়। দেহের নিচের অংশ কালো ছোপযুক্ত । মাথা ঘাড়ের তুলনায় চওড়া। মাথার দুপাশ দিয়ে গাঢ় রেখা চলে গেছে। এরা নিশাচর ও দিবাচর। অলস, তবে সাঁতার কাটতে ও কাদামাটিতে চলতে পারে। এরা viviparous অর্থাৎ মা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে । ৪-৭ মাস গর্ভাবস্থায় থেকে ২-১২ টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। এরা বাচ্চা অবস্থায় ১৭-২৫ সেমি পর্যন্ত লম্বা হয় । এর ডর্সাল হলো keeled scale অর্থাৎ অমসৃণ আশঁযুক্ত।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

অঞ্চলভেদে কুকুরমুখো নোনা বোরা,জলবোরা ইত্যাদি নামে ডাকা হয় । মৃদু বিষধর, ( নিউরোটক্সিন)। কুঁচে মাছ, ছোট মাছ,ব্যাঙ,কাঁকড়া,চিংড়ি ও শামুক এদের প্রধান খাবার।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

এরা মৃদু বিষধর যা মানুষের জন্য ক্ষতিকর নয়, কামড়ালে ভয়ের কিছু নেই৷ ডেটল, স্যাভলন বা অন্যকোনো এন্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করুন ৷ বাড়তি সুরক্ষার জন্য, টিটেনাস টিকা নিতে পারেন।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে