বিবরণ ও পরিচিতি
এটি Homalopsidae পরিবারের অন্তর্ভূক্ত। দেহ মোটাসোটা ও কিছুটা নলাকার সাপ। দেহ সচরাচর ৭৫ সেমি ও সর্বোচ্চ ৯৪ সেমি।বাচ্চা ১৮ সেমি। দেহের উপরটা ধুসর বা বাদামি।একই প্রজাতির দুটি সাপের দেহের রঙে ধুসর ও বাদামির কিছু বৈচিত্র পরিলক্ষিত হলেও এরা একই প্রজাতির। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার পিঠে ছোটো কালো ফোঁটা থাকে।দেহের নিচটা সাদাটে বা হলুদ, প্রায় তাতে ছোটো গাঢ় ফোটা থাকে। ঠোঁটে হলুদ- ক্রিম দাগ।মাথা ছোট ও তাতে সুস্পষ্ট আঁশ থাকে। নিশাচর।উপকূলীয় গরান বনের মোহনায় দেখা যায়।