🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

তামাটে মাথা দুধরাজ সাপ

Coelognathus radiatus · Copper Headed Trinket Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
তামাটে মাথা দুধরাজ সাপ (Copper Headed Trinket Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
তামাটে মাথা দুধরাজ সাপ ছবি 2
তামাটে মাথা দুধরাজ সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Coelognathus radiatus
ইংরেজি নাম Copper Headed Trinket Snake
প্রধান বাসস্থান শুকনো মাঠ, মাটির স্তূপ, গোয়াল ঘর এবং ঝোপঝাড়।

বিবরণ ও পরিচিতি

তামাটে মাথা দুধরাজ সাপ ১৫ সেন্টিমিটার থেকে ২২৮ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে । এই সাপের দেহের বেশিরভাগ অংশ তামাটে বর্ণযুক্ত । মাথা ঘাড় জুড়ে কালো রেখা এবং চোখের পিছনে থেকে ইংরেজি V এর মতো কালো রেখা রয়েছে । চোখের উপরের কালো রেখাটি ঘাড়ের রেখা এর সাথে যুক্ত হয়েছে । দেহের পেছনের অংশ ধূসর - বাদামী , হলুদ - বাদামি ও কালো ডোরা কাটা দাগ সারাদেহে আছে । গাড় বাদামী বা কালো দাগ গুলো লেজ পর্যন্ত চলে গেছে । লেজ এক কালারের হয়,দুধরাজ সাপ অনেক রাগি সাপ।এর কামড় দেওয়ার প্রবণতা বেশি।কেউ তাকে উত্তেজিত করলে সে মাথা উঁচু করে ঘাড় উলম্ব ভাবে দেখতে অনেকটা ‘ S ’ অক্ষরের মতো দেহ পেচিয়ে গলা ফুলিয়ে মুখ হা করে কামড়াতে তেড়ে আসে। তামাটে মাথা দুধরাজ সাপ ১০ থেকে ৩০ টি ডিম দেয় । এই সাপটির নামের সাথে দুধরাজ যুক্ত থাকলেও সাপটি কখনই দুধ খায় না।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

তামাটে মাথা দুধরাজ সাপ,পঙ্ক্ষিরাজ, দুধরাজ, তামাটে মাথা দাঁড়াশ, গোয়াইল্লাবাহা, ঘোরলাগ ইত্যাদি। সম্পূর্ণ নির্বিষ/Nonvenomous প্রধান খাদ্য ইঁদুর ,এছাড়াও ব্যাঙ, অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড়, গিরগিটি এবং টিকটিকি খায়। বাংলাদেশের সব অঞ্চলেই এদের কম বেশী পাওয়া যায়,দক্ষিণ পূর্বে বেশি পাওয়া যায়। এরা শুকনা জায়গা, জমি,মাটির স্তূপ, গোয়াল ঘরে, লাকড়ির ঘরে, ক্ষেতখামারে থাকে।যেখানে ইঁদুর বেশি থাকে ওখানে বেশী দেখা যায়।মাটির ঘরে, ইঁদুরের গর্তে, টিনের চালেও এদের দেখা যায়!

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: শুকনো মাঠ, মাটির স্তূপ, গোয়াল ঘর এবং ঝোপঝাড়।

স্বভাব: উত্তেজিত হলে গলা ফুলিয়ে মুখ হাঁ করে আক্রমণাত্মক ভঙ্গি করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

দুধরাজ সাপ কামড় দিলে দাঁত কামড়ের জায়গায় আটকে যায় বলে মাথার চূল বা সূতার দুইদিকে ধরে বাইটের স্থানে টান দিতে হবে।এতে দাঁত থাকলে উঠে আসবে। ক্ষতস্থান সাবান বা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে হবে। ডাক্তারের পরামর্শে টিটেনাস ইনজেকশন নিতে হবে। সাপ্লিমেন্টারি হিসেবে ব্যথানাশক ঔষধ সেবন করতে হতে পারে।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে