বিবরণ ও পরিচিতি
এটি colubridae পরিবারের অন্তর্ভূক্ত।দেহ সচরাচর ৪০-৬৫ সেমি ও সর্বোচ্চ ৭৭ সেমি। রঙে বৈচিত্রতা দেখা যায়। স্ত্রীরা পুরুষদের তুলনায় অনেকটা গাঢ় বর্ণের হয়।দেহের উপরটা হালকা থেকে গাঢ় বাদামি বা ধূসর।মাথার উপরে তিন চারটি গাঢ় বর্ণের দাগ রয়েছে।হালকা ও গাঢ় বাদামি ডোরা দেহের দৈর্ঘ্য বরারব চলে গেছে যার মাঝে মাঝে কালো ফোটা দ্বারা বিভক্ত হয়েছে।ফোটা গুলোর মাঝখানটি দেখতে সাদা রঙের। দেহের নিচটা ফ্যাকাশে বর্ণের যাতে কালো বা বাদামি ফুটকি রয়েছে। মাথা ঘাড় হতে পৃথক, দেখতে অনেকটা ভাইপার দের মতো মনে হয় এদের।প্রথম দেখাতে ভুলে ভাইপার পরিবারের বাচ্চা সাপেদের মতো মনে হতে পারে। নিশাচর ও দিবাচর।