🔴 অতি বিষধর সাপ Venomous

বিন্দি কিলব্যাক

Rhabdophis bindi · Bindee Keelback

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
বিন্দি কিলব্যাক (Bindee Keelback)
🔴 অতি বিষধর
বিন্দি কিলব্যাক ছবি 2
বিন্দি কিলব্যাক ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মারাত্মক বিষধর
বৈজ্ঞানিক নাম Rhabdophis bindi
ইংরেজি নাম Bindee Keelback
প্রধান বাসস্থান নিচু জমির চিরসবুজ বনাঞ্চল, বাঁশঝাড়, গ্রামের বাগান এবং ছড়ার আশেপাশের ভেজা পাতা।

বিবরণ ও পরিচিতি

বিন্দির পিঠের রং গাঢ় বাদামি, যার মাঝে হালকা দাগ আছে। ঠোঁটের অংশ হালকা বাদামি আর কালো প্রান্ত দিয়ে ঘেরা। চোখের নিচে এবং চোখের পিছন থেকে চোয়াল পর্যন্ত দুটি মোটা কালো রেখা আছে। পিঠের মাঝ বরাবর সাদা দাগের সারি আছে, যা লেজের দিকে ক্রিম রঙের হয়ে যায়। ঘাড়ে একটি লাল হীরার মতো চিহ্ন আছে। পেটের দিকটা সাদা রঙের, কিনারায় কালো দাগ আছে। লেজের নিচের অংশ হলুদাভ। বাংলাদেশে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল আর লাওয়াছড়া জাতীয় উদ্যানেও পাওয়া যায়। আগে চট্টগ্রামের কাপ্তাইতেও দেখা গেছে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

'বিন্দি' নাম দেওয়া হয়েছে এর ঘাড়ের লাল দাগের কারণে, নারীদের কপালে পরা লাল টিপ / বিন্দির মতো দেখতে। এদের প্রধান খাদ্য ব্যাঙ, টিকটিকি, এ জাতীয় ছোট প্রাণী।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: নিচু জমির চিরসবুজ বনাঞ্চল, বাঁশঝাড়, গ্রামের বাগান এবং ছড়ার আশেপাশের ভেজা পাতা।

স্বভাব: দিবাচর; শুকনা মৌসুমে ছড়ার পাথরের ফাঁকে বা পাতায় লুকিয়ে থাকে এবং বর্ষাকালে ঢালু জায়গায় চলে যায়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে