বিবরণ ও পরিচিতি
জলঢোঁড়া সাধারণত হলুদ-কালো ছককাটা রঙের হয়ে থাকে। ঢোঁড়ার হলুদ বডিতে দাবার বোর্ডে র মত কালো ছক কাটা প্যাটার্ন থাকে। এজন্য এদের Checkered বলা হয়। হলুদ ছাড়াও লালচে, সবুজাভ ঢোঁড়া দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রেও তাদের বডিতে ছক কাটা প্যাটার্ন থাকবে [অনেক সময় তা ঝাপসা হতে পারে ]। পেট সাদা। অনেক সময় পেটে কালো দাগ থাকে। ঢোঁড়ার চোখ থেকে দুইটি কালো দাগ চোয়াল পর্যন্ত নেমে আসবে। ঢোঁড়ার উপর চোয়ালের (upper labials) ৪র্থ এবং ৫ম আইশ চোখের সাথে সংযুক্ত থাকবে। এর ডর্সাল স্কেল (dorsal scale) Keeled (অমসৃণ) আঁশযুক্ত। জলঢোঁড়া সাধারণত ৩ থেকে ৩.৫ ফুটের মত লম্বা হয়ে থাকে। আমরা সাধারণত ছোট জলঢোঁড়া দেখে অভ্যস্ত হলেও এরা ৫ ফুটের বড়ও হতে পারে। ঢোঁড়া একাকি জীবনযাপন করে৷ এরা দিন এবং রাতে সমান ভাবে অ্যাক্টিভ থাকে। semi-aquatic হওয়ায় সচারাচর পানি থেকে দূরে যায় না। piscator হওয়ায় খুব ভালো সাতার কাটতে পারে। জীবনকাল: প্রায় ১০ বছর