🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

চিত্রিত ঢোঁড়া সাপ

Xenochrophis cerasogaster · Painted Keelback Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
চিত্রিত ঢোঁড়া সাপ (Painted Keelback Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
চিত্রিত ঢোঁড়া সাপ ছবি 2
চিত্রিত ঢোঁড়া সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Xenochrophis cerasogaster
ইংরেজি নাম Painted Keelback Snake
প্রধান বাসস্থান কচুরিপানা ও জলজ উদ্ভিদে ভরা জলাশয়, পুকুর এবং বিল।

বিবরণ ও পরিচিতি

Colubridae পরিবারের সাপ Painted keelback বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালেশিয়া সহ দক্ষিন, দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ জেলায় একে দেখতে পাওয়া যায়। চিত্রিত ঢোড়ার মাথা লালচে খয়েরী, কালচে বাদামী বা লালচে কালো রঙের হয়ে থাকে। চোখের নিচ থেকে সমান্তরালে হলুদ বা বাদামী দাগ শুরু হয়। যা কখনো দেহের শেষ পর্যন্ত চলে যায়। কখনো গলা পর্যন্ত শেষ হয়ে গিয়ে দেহের শেষ অংশে উজ্বলভাবে দৃশ্যমান হয়। চোখের মনি গোলাকার এবং কালো। আইরিশ রক্তের মত টকটকে লাল হয়ে থাকে। দেহ সাধারণত লালচে বাদামী বা কালচে খয়েরী রঙের হয়ে থাকে। পিঠের দুই পাশ দিয়ে উজ্জ্বল হলুদ স্ট্রিপ থাকে। কখনো গলার পর এই স্ট্রিপ না থাকলেও দেহের শেষ অংশে তা উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়।এরা প্রায় দুই ফুটের মত লম্বা হয়ে থাকে। বডি অমশৃণ আঁশযুক্ত (Keeled scale)। চিত্রিত ঢোঁড়া একটি Diurnal snake অর্থাৎ এরা দিনে চলাচল এবং শিকার করে। চিত্রিত ঢোঁড়া একটি oviparous snake অর্থাৎ এরা ডিম পাড়ে। স্ত্রী সাপ মৌসুমে ২০টির মত ডিম পেড়ে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

অঞ্চলভেদে এদের কালোপেট ঢোঁড়া, কালো মেটে ঢোঁড়া, কেরাবেরা সাপ(নোয়াখালি), দুইরগা হাপ(কুমিল্লা), কেওড়া মোরা, রক্তবোড়া, খড়িচোঁচ, পোড়া সাপ,নাউডাঙা, জলপোড়া ইত্যাদি নামে ডাকা হয়। সম্পূর্ণ নির্বিষ। জলজ সাপ হওয়ায় এরা সাধারণত জলাশয় এবং এর আশেপাশে বাস করে। কচুরিপানা এবং জলজ উদ্ভিদে ভর্তি জলাশয় এদের পছন্দ। এরা সাধারণত মাছ, ব্যাঙ, চিংড়ি খেয়ে থাকে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: কচুরিপানা ও জলজ উদ্ভিদে ভরা জলাশয়, পুকুর এবং বিল।

স্বভাব: দিবাচর ও আধা-জলজ; খুব শান্ত প্রকৃতির এবং মানুষ দেখলে পালিয়ে যায়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

এরা শান্ত প্রকৃতির সাপ। লাজুক স্বভাবের হওয়ায় মানুষ দেখলে পালিয়ে যায়। তাই কামড় খাওয়ার চান্স খুবই কম। যদিও কোনোভাবে কামড় খেয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই৷ ক্ষতস্থানে সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই হবে।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে