সচেতনতা ও গাইড ⏱️ 4 মিনিটের পাঠ 👁️ 180 বার পঠিত

কোনো সাপ মৃদু বিষধর হওয়ার পেছনের কারণ

আমরা অনেকেই জানি বিষের তিব্রতার ভিত্তিতে সাপকে ৩ ভাগে বিভক্ত করা হয়। বিষধর(venomous), মৃদু বিষধর(mildly venomous) এবং নির্বিষ(nonvenomous). বিষধর ও ন...

নাবিদ আল জুবায়ের
নাবিদ আল জুবায়ের
কোনো সাপ মৃদু বিষধর হওয়ার পেছনের কারণ

আমরা অনেকেই জানি বিষের তিব্রতার ভিত্তিতে সাপকে ৩ ভাগে বিভক্ত করা হয়। বিষধর(venomous), মৃদু বিষধর(mildly venomous) এবং নির্বিষ(nonvenomous). বিষধর ও নির্বিষ সম্পর্কে ধারণা থাকলেও মৃদু বিষধর নিয়ে আমাদের জ্ঞান সীমিত। আজকে আমাদের আলোচনার বিষয় মৃদু বিষধর সাপ। মূল আলোচনাঃ কোনো সাপ মৃদু বিষধর হওয়ার পেছনে দুইটা বিষয় জড়িত, বিষ দাঁতের ধরণ এবং অভ্যন্তরীণ জটিলতা। ১. বিষ দাঁতের ধরণ(type of fangs): মৃদু বিষধর সাপেদের বিষদাঁতের ধরণ 'ওফিসটোগ্লাইফা'। এদের পেছনের দিকে ছোট বিষদাঁত (rear fangs) থাকে। বিষদাঁতের সামনে 4+ সাধারণ 'অ্যাগ্লাইফা' বা নিরেট দাঁত থাকে। এদের বিষদাঁত সুগঠিত নয়। বিষদাঁতের অভ্যন্তরীন অংশ ফাঁপা থাকেনা, এরা সিরিঞ্জের মতো বিষ ইনজেক্ট করাতে অক্ষম। দাঁতের মাঝে খাঁজ কাটা থাকে, খাঁজ কাটা অংশ দিয়ে বিষ প্রবাহিত হয়ে মানবশরীরে প্রবেশ করতে পারে।

২। অভ্যন্তরীণ জটিলতা(Internal complications): মৃদু বিষধর সাপেদের প্রচলিত বিষ থলি(venom gland) থাকে না। প্রচলিত বিষ থলির পরিবর্তে এদের একটা বিশেষ ধরণের গ্রন্থি থাকে। যেটাকে 'ডুভেরনয়ের গ্রন্থি' বা Duvernoy's gland বলে। ১৮৩২ সালে Georges Louis Duvernoy নামের বিখ্যাত ফরাসি প্রাণীবিদ এই গ্রন্থি সম্পর্কে প্রথম আলোচনা করেছিলেন। তার নামেই এই গ্রন্থির নামকরণ করা হয়েছে। প্রচলিত বিষ গ্রন্থি থেকে ডুভেনয়ের গ্রন্থি ছোট হওয়ায় অনেক কম বিষ উৎপন্ন করে, এবং বিষ সংরক্ষণের ক্ষমতাও কম। প্রচলিত বিষ গ্রন্থি থেকে বিষ প্রয়োগের জন্যে Compressor muscle থাকে যা নিচের চোয়ালের সাথে যুক্ত থাকে। কিন্তু ডুভেনয়ের গ্রন্থিতে চাপ সৃষ্টিকারী কোনো পেশি থাকেনা। ফলে মৃদু বিষধর সাপের ক্ষেত্রে তার ভিকটিমকে প্রভাবিত করতে বার বার গভীর ভাবে কামড়াতে হবে অথবা কামড় দিয়ে অনেক্ষণ আটকে থাকতে হবে, যেটা প্রায় অসম্ভব। মৃদু বিষধর সাপ কামড়ালে বেশিরভাগ ক্ষেত্রেই বিষ প্রয়োগে অক্ষম হয়, বিষ প্রয়োগ করলেও সেটা মৌমাছির হুল ফোটানোর মতো যন্ত্রণা সৃষ্টিকারী হতে পারে। কামড়ানোর স্থান ২-১ ঘন্টা ফুলে থাকতে পারে। কামড়ানোর স্থান চুলকাতে পারে, অ্যালার্জি থাকলে সেটার লক্ষ্মণ প্রকাশ পেতে পারে। মৃদু বিষধর সাপের কামড়ে অ্যান্টিভেনোম প্রয়োজন হয়না, সামান্য মাত্রার বিষ আমাদের শরীরের অ্যান্টিবডি প্রতিরোধ করতে সক্ষম।

নাবিদ আল জুবায়ের

নাবিদ আল জুবায়ের

Facebook প্রোফাইল ↗

Organizing secretary, WSRTBD

সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে
⚕️ জরুরি স্বাস্থ্য সতর্কবার্তা

এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।

সম্পর্কিত প্রয়োজনীয় নিবন্ধ

সবগুলো দেখুন →