সচেতনতা ও গাইড ⏱️ 4 মিনিটের পাঠ 👁️ 180 বার পঠিত

কুকুর বা বিড়াল কেন ঘাস খায়?

কখনো কি খেয়াল করেছেন, আপনার বিড়াল বা কুকুর হঠাৎ করেই কেন ঘাস চিবোতে শুরু করে? বিষয়টা প্রথম দেখাতে অদ্ভুত লাগতে পারে। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে কারণ...

তাসিনুল সাকিফ
তাসিনুল সাকিফ
কুকুর বা বিড়াল কেন ঘাস খায়?

কখনো কি খেয়াল করেছেন, আপনার বিড়াল বা কুকুর হঠাৎ করেই কেন ঘাস চিবোতে শুরু করে? বিষয়টা প্রথম দেখাতে অদ্ভুত লাগতে পারে। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে কারণ তারা তো আসলে মাংসাশী প্রাণী! এই অদ্ভুত আচরণের পেছনে কারণ কি? আমেরিকান বিশেষজ্ঞ পশু চিকিৎসক ডা. জেমি লাভজয় এর ভাষ্যে, কুকুর আর বিড়াল দুটোর মধ্যেই ঘাস খাওয়ার প্রবণতা দেখা যায়। মজার ব্যাপার হলো, এদের কারোরই এই ঘাস হজম করার ক্ষমতা নেই। যেসব প্রাণী নিয়মিত ঘাস খায়, তাদের পেটে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে যা ঘাসের আঁশ ভেঙে ফেলতে পারে। কিন্তু আমাদের পোষা প্রাণীদের সেই ব্যবস্থা নেই। অনেকেই মনে করেন, পোষা প্রাণীরা অসুস্থ বোধ করলে বা পেট খারাপ হলে ঘাস খায়। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। ২০০৮ সালে করা এক সমীক্ষায় ১৫০০’র বেশি কুকুরের তথ্য বিশ্লেষণ করা হয়। দেখা গেছে, প্রায় ৭০% কুকুর নিয়মিত ঘাস খায়, কিন্তু তাদের মধ্যে মাত্র ৮% ক্ষেত্রে আগে অসুস্থতার লক্ষণ ছিল। বিড়ালদের ক্ষেত্রেও একই রকম ফলাফল মিলেছে।

আবার বনের নেকড়ে বা বন্য বিড়ালকেও ঘাস খেতে দেখা যায়। সেখান থেকে বোঝা যায়, এ অভ্যাস আসলে প্রাকৃতিক প্রবৃত্তি। বিজ্ঞানীরা মনে করেন, প্রাচীনকালে হয়তো প্রাণীরা পেটের কৃমি দূর করতে ঘাস খেত। তবে আজকের ঘরে থাকা পোষা প্রাণীদের তেমন কৃমির সমস্যা নেই। তাহলে আসল কারণ কী? ডা. লাভজয়ের মতে, সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো— ওরা হয়তো কেবল মজার জন্যই খায়! কারো কাছে স্বাদটা ভালো লাগে, কেউবা কৌতূহল থেকে চেষ্টা করে। আবার অনেক সময় কুকুর বা বিড়াল শুধু খেলাচ্ছলেই ঘাস চিবোয়। শেষ কথা হলো, কেন কুকুর বা বিড়াল ঘাস খায় তার একক কোনো উত্তর নেই। এটা তাদের স্বাভাবিক আচরণ, যা কখনো পুষ্টি, কখনো শরীর পরিষ্কার রাখা, আর কখনো কেবল আনন্দ পাওয়ার জন্যও হতে পারে।

তাসিনুল সাকিফ

তাসিনুল সাকিফ

লেখক, KBKh Science.

সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে
⚕️ জরুরি স্বাস্থ্য সতর্কবার্তা

এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।

সম্পর্কিত প্রয়োজনীয় নিবন্ধ

সবগুলো দেখুন →