কার্বলিক এসিড কি সাপ তাড়াতে সক্ষম?
একদমই নয়! কার্বলিক এসিড যা সাপের উপর ক্রিয়া দেখায় না। মূলত, সাপ তাড়ানোর জন্য কোনো এসিড কাজ করে না। কার্বলিক এসিডসহ সকল ধরনের এসিড, লাইফবয় সাবান, ...
একদমই নয়! কার্বলিক এসিড যা সাপের উপর ক্রিয়া দেখায় না। মূলত, সাপ তাড়ানোর জন্য কোনো এসিড কাজ করে না। কার্বলিক এসিডসহ সকল ধরনের এসিড, লাইফবয় সাবান, মরিচ পোড়া, সজনে ডাঁটা প্রভৃতির কিছুতেই সে কার্যকারীতা দেখায় না। সাপের উপর এই ধরনের গবেষণামূলক কাজের কিছু অংশবিশেষ এইখানে দেখালাম। বিভ্রান্ত হবেন না এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন না। কার্বলিক এসিড অন্যান্য প্রাণীকূলের উপর প্রতিক্রিয়া দেখায়। বিশেষ করে মৌমাছি এবং প্রজাপতির উপর প্রতিক্রিয়া দেখিয়ে বিরূপ ক্ষতি সাধন করছে। এইছাড়াও, বায়ুর সাথে সরাসরি বিক্রিয়া করে বায়ু দূষণ হচ্ছে। এতে মানব দেহের ক্ষতিও তুলে ধরলাম। কার্বলিক এসিড একটি জৈব যৌগ যা একটি ফেনল গ্রুপ এবং একটি হাইড্রক্সিল গ্রুপ দ্বারা গঠিত। বিশুদ্ধ ফেনল আপনার ত্বকের ক্ষতি করতে পারে যদি আপনি এটি সরাসরি ব্যবহার করে ফেলেন। এটি যদি সরাসরি আপনার ত্বকে লেগে যায় তাহলে পোড়া এবং ফোস্কা পড়ার মত সমস্যা দেখা দিতে পারে।
এসিড গ্রহনের ফলেঃ এই এসিড গ্রহনে তীব্র পেট ব্যথা হতে পারে, রক্তাক্ত মল হতে পারে, ডায়রিয়ার মত সমস্যা দেখা দিতে পারে। এসিডের সংস্পর্শে আসার ফলেঃ এই এসিডের সংস্পর্শে আসলে বমি বমি ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে, নিম্ন রক্তচাপ হতে পারে, দ্রুত হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, ক্ষতস্থানে লাগলে ত্বকের ক্ষতি হতে পারে। সাপ তাড়ানোর জন্য কার্বলিক এসিডের কর্ক খুলে রাখে।এই এসিড শিশুদের নাগালে এলে কিংবা চোখে লাগলে অন্ধত্ব হতে পারে, ত্বকে লাগলে ত্বক পুড়ে যেতে পারে, মুখের ভেতরের সংস্পর্শে গেলে পুড়ে যেতে পারে। এমনকি মৃত্যু ঝুঁকি আছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের সকল ধরনের প্রতিষ্ঠান যেমন - সরকারি, আধা-সরকারি সকল প্রতিষ্ঠানে ( বিশেষ করে ইউএনও অফিস, ইউএনও বাসভবন, উপজেলা কমপ্লেক্স) এর ব্যবহার দেদারছে চলমান। সাপ তাড়ানোর জন্য কার্বলিক এসিড কার্যকর এই ভ্রান্ত ধারণাকে কাজে লাগিয়ে ভেজাল কার্বলিক এসিড তৈরি করে এক দল ব্যবসায়ী ব্যবসা চলমান রেখেছে এবং বিভিন্নধরনের চটকদার বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছে যে, কার্বলিক এসিডে সাপ তাড়ানো সম্ভব। (বিঃদ্রঃ এই কাজ গবেষণার অংশ। এক্সপার্টের সাহায্য নিয়েই এই গবেষণা চালানো হয়েছে। এর অপব্যবহার নিষিদ্ধ)
রেজওয়ানা মিমি
সাপ ও বন্যপ্রাণী রেসকিউ বিডি-র গবেষক ও কন্টেন্ট টিম।
এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।