কোনো সাপ কি চোয়াল বন্ধ রেখেই কামড় দিতে পারে?
যদি জিজ্ঞেস করা হয় একটি সাপ চোয়াল বন্ধ রেখেই কামড় দিতে পারে কী না,তাহলে এর উত্তর কি হবে? স্বাভাবিকভাবেই আমরা বলবো না,পারবে না। সাপ কামড় দেয় তাঁর দাঁত...
যদি জিজ্ঞেস করা হয় একটি সাপ চোয়াল বন্ধ রেখেই কামড় দিতে পারে কী না,তাহলে এর উত্তর কি হবে? স্বাভাবিকভাবেই আমরা বলবো না,পারবে না। সাপ কামড় দেয় তাঁর দাঁতের সাহায্যে, তো চোয়াল বন্ধ রেখে এরা কীভাবে কামড় দিবে? তবে একপ্রজাতির সাপ আছে, যারা তাদের চোয়াল না খুলেই দাঁতের সাহায্যে তাঁর বিষ আপনার শরীরে প্রবেশ করিয়ে দিতে পারে। হ্যা, আমরা আজকে কথা বলব সেই বিশেষ ক্ষমতার অধিকারী ''Bibron's stiletto snake (Atractaspis bibronii)'' নিয়ে। Atractaspididae পরিবারের, Atractaspis গণের একটি বিষধর প্রজাতির সাপ এই Bibron's stiletto snake. আফ্রিকা মহাদেশের দক্ষিনাংশের দেশসমূহ নামিবিয়া, সাউথ আফ্রিকা, কংগো, উগান্ডা, তাঞ্জানিয়া, কেনিয়া এবং সোমালিয়ায় এদের দেখতে পাওয়া যায়। মাথার অনুপাতে এদের বিষদাঁত অন্যান্য সর্প প্রজাতির তুলনায় সবচেয়ে বড়। মুখ বন্ধ রাখা অবস্থাতেও এরা এই বিষদাঁত মুখের দুপাশ দিয়ে বের করতে পারে এবং মাথা একদিকে ঘুরিয়ে একটি দাঁতের সাহায্যেই কামড় দিতে পারে। বেশীর ভাগ সাপের মাথা ভালোভাবে ধরতে পারলে,সেগুলো কামড় দিতে পারে না (অনেকসময় ভাইপার প্রজাতির সাপেরা বাইট করে ), কিন্তু Bibron's stiletto snake এর মাথা ধরলেও বিষদাঁত বাইরের বের করতে পারার ক্ষমতার জন্য হ্যান্ডেলারকে সহজেই বাইট করতে পারে।
সমগ্র দক্ষিন আফ্রিকাতে Mozambique spitting cobra এবং Puff adder এর পরে এদের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি এবং দক্ষিন আফ্রিকার Durban অঞ্চলে এদের কামড়ের আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।এদের বিষ সাইটোটক্সক্সিন সমৃদ্ধ। এদের কামড়ের ফলে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। কামড়ের লক্ষন হিসেবে গলা শুকিয়ে যাওয়া,বমি ভাব,কামড়ের স্থানে ব্যাথা অনুভূত হওয়া, ফুলে যাওয়া,ফোসকা পড়ার মত উপসর্গগুলো দেখা দেয়। এরা সাধারণত ১ থেকে ১.৪ ফুট এবং সর্বোচ্চ প্রায় ২ ফুটের কাছাকাছি পর্যন্ত লম্বা হয়ে থাকে। অধিকাংশ সময় এরা গর্তে বাস করে এবং খাবার হিসেবে ব্যাঙ, গর্তে বসবাসকারী ছোট সরীসৃপ শিকার করে থাকে। Photo : Johan Marais
প্রিতম সুর রয়
Facebook প্রোফাইল ↗President, SRTBD
এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।