লাউডগা এবং গ্রিন পিট ভাইপারের মধ্যে পার্থক্য
লাউডগা মৃদু বিষধর এবং গ্রিন পিট ভাইপার বিষধর ১. লাউডগা সাপ স্বাভাবিক ভাবে অনেকটা চিকন এবং পাতলা প্রকৃতির হয়ে থাকে কিন্ত গ্রিন পিট ভাইপার সাপের দেহ ...
লাউডগা মৃদু বিষধর এবং গ্রিন পিট ভাইপার বিষধর ১. লাউডগা সাপ স্বাভাবিক ভাবে অনেকটা চিকন এবং পাতলা প্রকৃতির হয়ে থাকে কিন্ত গ্রিন পিট ভাইপার সাপের দেহ মোটা- শোটা এবং ভারি প্রকৃতির হয়ে থাকে। । (তবে ২ টা সাপই সবুজ হয়ে থাকে) ২. লাউডগা সাপ অনেকটা লম্বা হয়ে থাকে প্রায় ২০০ সেমি পর্যন্ত লম্বা হয় কিন্ত গ্রিন পিট ভাইপার খুব বেশি লম্বা হয় না ১১০ সেমি পর্যন্ত লম্বা হতে পারে। ৩. লাউডগা সাপের মাথা অনেকটা চিকন এবং অগ্রভাগ সুচালো যার সাহায্যে সহজেই চেনা যায় কিন্তু গ্রিন পিট ভাইপারের মাথার অগ্রভাগ অনেকটা মোটা এবং ভোতা হয়ে থাকে। ৪. লাউডগা সাপের মাথা উপরটা অনেকটা মসৃণ হয়ে থাকে কিন্ত গ্রিন পিট ভাইপারের মাথা অমসৃণ ( অর্থাৎ আইশ দ্বারা আবৃত থাকে)। তবে ২ টা সাপেরই মাথা ত্রিকোণাকার।
৫. লাউডগা সাপের চোখ দাড়াশ সাপের মতো কালো এবং চোখে আইবল থাকে কিন্ত গ্রিন পিট ভাইপার সাপের চোখ হলদেটে ( কিছুটা অস্বাভাবিক লাগে ) হয়ে থাকে। ৬. লাউডগা সাপের চোখের সামনে নাক থাকে কিন্ত গ্রিন পিট ভাইপার সাপের চোখ এবং নাকের মাঝে আরো একটি অর্গান থাকে যাকে পিট অর্গান বলে। ৭. লাউডগা সাপ দিবাচর মানে দিনে চলাচল করে এবং শিকার করে কিন্তু গ্রিন পিট ভাইপার নিশাচর এরা রাতেই চলাচল করে এবং শিকার করে। ৮. লাউডগা সাপের স্কেল লম্বা লম্বা হয়ে থাকে কিন্ত গ্রিন পিট ভাইপার সাপের স্কেল কিছুটা রেইনট্রি গাছের পাতার মতো এবং স্কেলের এক প্রান্ত সুচালো।
মো: রিফাত সরকার রাহাদ
Facebook প্রোফাইল ↗Member, WSRTBD.
এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।