মাইট্যা সাপ ও জলপাই মেটে সাপ এর পার্থক্য
নামঃ Rainbow water Snake / Rainbow mud snake. বৈজ্ঞানিক নামঃ Enhydris enhydris বাংলা নামঃ মেটে / মাইট্যা সাপ ধরণঃ মৃদু বিষধর। নামঃ Olive Keelbac...
নামঃ Rainbow water Snake / Rainbow mud snake. বৈজ্ঞানিক নামঃ Enhydris enhydris বাংলা নামঃ মেটে / মাইট্যা সাপ ধরণঃ মৃদু বিষধর। নামঃ Olive Keelback / Split keelback. বৈজ্ঞানিক নামঃ Atretium schistosum বাংলা নামঃ মেটে/ জলপাই মেটে ধরণঃ নির্বিষ
নতুনদের বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটি সাপ চিনতে সমস্যা হয়, আলাদা করতে ঝামেলা হয়ে যায়৷ চলুন নিচে কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করবো। ১. মেটে সাধারণত ধূসর, বাদামি বা সবুজাভ বাদামি রঙের হয়ে থাকে। অপরদিকে জলপাই মেটের দেহ উজ্জ্বল জলপাই রঙের হয়ে থাকে। ২. মেটের মাথা চারকোনা শেইপের এবং ঘাড় থেকে কিছুটা চ্যাপ্টা। অপরদিকে জলপাই মেটের মাথা, ঘাড় থেকে সামান্য চওড়া। ৩. মেটের মাথা এবং লেজের তুলনায় দেহ অনেক মোটা। লেজের দিকটা হঠাৎ করে চিকন হয়ে গেছে। অপরদিকে জলপাই মেটের দেহ কিছুটা চ্যাপ্টা হয়, লেজ সূচালো অর্থাৎ উপর থেকে দেখলে মাথা, লেজ সরু এবং মাঝখানের অংশটা চ্যাপ্টা দেখায়। ৪. Rainbow water snake বা মেটের চোয়ালের স্কেলগুলোর মাঝে দাঁড়াশের মতো কালো দাগ আছে। যদিও দাঁড়াশের মতো এতটা ক্লিয়ার না। কিন্তু Olive keelback বা জলপাই মেটের চোয়ালে কালো কোনো ছোপ নেই। ৫. Rainbow Water Snake একটি viviparous Snake অর্থাৎ এরা ডিম পাড়ে না। সরাসরি বাচ্চা দেয়। অপরদিকে Olive keelback একটি oviparous snake অর্থাৎ এরা ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বের হয়। ৬. মেটের পেট সাদা বা হলুদাভ সাদা রঙের হয়ে থাকে। অপরদিকে জলপাই মেটের পেট হলদেটে সাদা বা কমলা রঙের। ৭. মেটের মাথা থেকে দুটি হালকা রঙের স্ট্রিপ ভার্টিব্রাল লাইনের (vertebral line) দুই পাশ দিয়ে লেজ পর্যন্ত চলে গিয়েছে। অপরদিকে জলপাই মেটের অনেক সময় শরীরের দুই পাশে লালচে দাগ থাকে। পুরুষদের ক্ষেত্রে এই রঙ উজ্বল হয়ে থাকে। ৮. Rainbow water snake এর Dorsal scale মশৃণ, অপরদিকে Olive keelback এর dorsal scale অমশৃণ। আমরা সাধারণত Rainbow water snake বা মেটে দেখে থাকি। Olive keelback বা জলপাই মেটে একটু বিরল প্রজাতির সাপ। ৯. বাহ্যিক দৃষ্টিকোন থেকে সাপের দেহের আকৃতি, মাথার আকৃতি, বডির উপরের স্ট্রাইপ ইত্যাদি দেখে সহজেই আলাদা করা সম্ভব।
মাহমুদ মুন্না
Facebook প্রোফাইল ↗Member, WSRTBD.
এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।