বিবরণ ও পরিচিতি
র্ণনা- হেলের দৈহিক গড়ন ছোট এবং চিকন। এরা সাধারণত বাদামি, মেটে বা কালচে রঙের হয়ে থাকে। এছাড়াও অঞ্চলভেদে আরও রঙের হেলে পাওয়া যেতে পারে। এদের দেহ এবং মাথা একই রঙের হয়। এবং মাথার দুইট পাশ হলদে রঙের হয়ে থাকে। চোখ গোলাকার এবং বড়। চোখের মনির পাশ দিয়ে গোল্ডেন কালারের আইরিশ রয়েছে। চোখের সামনে এবং পিছনে কালো দাগ রয়েছে। চোখ থেকেও কালো দাগ নিচের দিকে নেমে গিয়েছে। হেলের জিহ্বা কালো রঙের হয়। ব্রিডিং সিজনে ঘাড় লালচে রঙের হয় [রেড মর্ফের দেহ সহ লাল হবে। আর প্রজননকালে যে লাল রঙ আসবে তা শুধু ঘাড়ে (Nape) এ হবে। দেহের অন্য কোন অংশে এর প্রভাব পড়বে না ]। এদের ঘাড়ের একটু পর থেকে দেহের দুইপাশে হলুদ দুইটি স্ট্রিপ লেজ পর্যন্ত চলে গেছে। মেরুদন্ডের দুইদিকে এই হলুদাভ স্ট্রিপ দুটোর জন্যই এর নাম মূলত buff striped। দেহ জুড়ে মোটা কালো ব্যান্ড রয়েছে। পেট সাধারণত ফ্যাকাশে সাদা কালারের হয়। হেলে সাধারণত ১৫-২০ ইঞ্চি লম্বা হয়ে থাকে। নারী সাপ পুরুষ সাপের থেকে বড় হয়ে থাকে। সাধারণত দেহের তুলনায় লেজ লম্বা হয়ে থাকে। হেলের Dorsal scales গুলো keeled (অমসৃণ) বৈশিষ্ট্যের হয়। হেলে একটি oviparous snake, অর্থাৎ এরা ডিম পারে। এদের মেটিং সিজন এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। তবে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে সেটা পরিবর্তিত হতে পারে। স্ত্রী হেলে সাধারণত ৫-৮ টা ডিম পাড়ে। সর্বোচ্চ ১৫টির রেকর্ড রয়েছে। ডিম পাড়ার কিছুদিন পর্যন্ত হেলে তার ডিমকে পাহাড়া দেয়। ৫০/৬০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। যা সাধারণত ৪/৫ ইঞ্চির মত লম্বা হয়ে থাকে।