চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
বাংলা হুতোমপ্যাঁচা বাংলাদেশে আছে কিনা তা একটি বিতর্কের বিষয়। ১৯৮৭ সালে আলী ও রিপলে পাখিটিকে বাংলাদেশের পাখি হিসেবে তালিকাভুক্ত করেছেন। বাংলাদেশের উত্তরপূর্বে এ পাখিটি থাকার সম্ভাবনা রয়েছে। আরেক জায়গায় একে সুন্দরবনের পাখি বলা হয়েছে। কিন্তু সব ক্ষেত্রেই পাখিটি দেখার তথ্য অপ্রতুল এবং এদেশে কোন নমুনা পাওয়া যায়নি। যদিও পশ্চিমবঙ্গ ও আসামে পাখিটি পাওয়া যায়।