🔴 অতি বিষধর সাপ Venomous

শঙ্খিনী/শাঁখামুটি

Bungarus fasciatus · Banded krait

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
শঙ্খিনী/শাঁখামুটি (Banded krait)
🔴 অতি বিষধর
শঙ্খিনী/শাঁখামুটি ছবি 2
শঙ্খিনী/শাঁখামুটি ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মারাত্মক বিষধর
বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus
ইংরেজি নাম Banded krait
প্রধান বাসস্থান জলাভূমি, ঝোপঝাড় এবং বনাঞ্চলের আশেপাশের এলাকা।

বিবরণ ও পরিচিতি

এরা নিশাচর, লাজুক ও ধীর প্রকৃতির সাপ৷ তীব্র বিষধর হওয়া সত্ত্বেও এরা সাধারণত মানুষকে এড়িয়ে চলে এবং সহজে কামড়ায় না। এদের বিরক্ত করলে এরা মাথা পেচিয়ে শরীরের ভিতর মাথা লুকিয়ে রাখে। মানুষের জন্য মোটেও হুমকি নয়। এরা শিকারে দ্রত এবং পটু, রাসেলস ভাইপার, কালাচ এর মত বিষধর সাপকেও খেয়ে ফেলে। তবে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এরা আক্রমণাত্মক ও ক্ষিপ্র হয়। অন্যান্য ক্রেইটের চেয়ে এরা অনেক শক্তিশালি হয়৷ লেজের দিক ভোতা বলে এদেরকে অনেকেই দুমুখো সাপ বলে ভুল করে । শরীর ত্রিকোণাকার ও সমস্ত শরীরে উজ্জ্বল হলুদ-কালো চওড়া ডোরাডোরা দাগ থাকায় সহজে চেনা যায়। শঙ্খিনী বর্ষায় ডিম দেয় ও বাচ্চা তোলে। স্ত্রী সাপ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ৪ থেকে ১৪টি ডিম দেয় এবং ডিমের পরিস্ফুটনকাল পর্যন্ত অপেক্ষা করে। ডিমের পরিস্ফুটনের জন্য ৬১ দিন সময় লাগে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

পানিচিতি, দুমুখো সাপ, গালগোয়ালি সাপ, সাপ খেকোসাপ, ইত্যাদি। নিউরোটক্সিন(নার্ভ বিষ)। এদের প্রধান খাদ্য সাপ৷ পাশাপাশি ইঁদুর, ব্যাঙ এ অন্যান্য সরীসৃপ খেয়ে থাকে৷ বিভিন্ন প্রকারের বিষধর সাপ খেয়ে উপকার করে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: জলাভূমি, ঝোপঝাড় এবং বনাঞ্চলের আশেপাশের এলাকা।

স্বভাব: নিশাচর, অত্যন্ত লাজুক ও ধীর প্রকৃতির; সহজে কামড়ায় না এবং প্রধানত অন্যান্য সাপ খেয়ে থাকে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

তীব্র বিষধর সাপ হলেও শান্ত প্রকৃতির। গত ২০ বছরে এর কামড়ে মৃত্যুর রেকর্ড নেই। সাধারণত কামড়ায় না। যদি কামড় দেয়, তাহলে দ্রুত নিকটস্থ সদর হাসপাতাল অথবা সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যেতে হবে।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে