বিবরণ ও পরিচিতি
বাংলাদেশ এবং ভারতের উত্তর-পশ্চীমাঞ্চল ছাড়াও নেপাল এবং মায়ানমারে এদের পাওয়া যায়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এদের বিস্তৃতি রয়েছে। পূর্বে বাংলাদেশের উত্তরাঞ্চলে এদের প্রাপ্যতা হার বেশী থাকলেও বর্তমানে প্রায় সারা দেশেই এদের কম-বেশী দেখা যাচ্ছে। মূলত নিউরোটোক্সিন বিষধারী এই সাপ গুলো নিশাচর প্রকৃতির হওয়ায়, দিনের বেলা এদের দেখা যায় না।রাতেই শিকারের খোঁজে বের হয় এবং তখনই মানুষের সাথে সাক্ষাৎ বেশী ঘটে । সাধারণত পুকুর বা ডোবার আসেপাশে থাকতেই এরা বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক সময় মানুষের বাসা-বাড়িতেও খাবারের সন্ধানে এরা ঢুকে পরে। Common Krait বা পাতি কালাচের মত এদেরও মানুষের বিছানায় পাওয়ার রেকর্ড রয়েছে। এদের বিষ অন্যান্য ক্রেইট প্রজাতির সাপের তুলনায় কিছুটা দ্রুত কার্যকরী এবং অত্যন্ত বিপজ্জনক। রাতে চলাচলের ক্ষেত্রে অসাবধানতার কারণে অনেকেই এদের কামড়ের শিকার হন। বাংলাদেশে অধিক দংশনকারী সাপগুলোর মধ্যে Wall's Krait একটি।এদের কামড়ে মৃত্যুহারও তুলনামূলক বেশী।