🔴 অতি বিষধর সাপ Venomous

খৈয়া গোখরা

Naja naja · Spectacled Cobra

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
খৈয়া গোখরা (Spectacled Cobra)
🔴 অতি বিষধর
খৈয়া গোখরা ছবি 2
খৈয়া গোখরা ছবি 3
খৈয়া গোখরা ছবি 4

এক নজরে পরিচিতি

বিষের ধরন মারাত্মক বিষধর
বৈজ্ঞানিক নাম Naja naja
ইংরেজি নাম Spectacled Cobra
প্রধান বাসস্থান স্যাঁতসেঁতে ডোবা, মাটির গর্ত, গাছের কোটর, ময়লার স্তূপ ও গোয়াল ঘর।

বিবরণ ও পরিচিতি

পাখি, ইদুর, ডিম প্রধান খাদ্য। বিচরন বা আবাসস্থল: খুপরি জায়গায় ও শুকনো জায়গায় বাস করে। বিভিন্ন ফাকফোকড়ে, গাছের কোটরে, স্যাঁতসেঁতে ডোবা, মাটির গর্ত, ময়লার স্তূপ, গোয়াল ঘর এসব জায়গায় দেখা যায়। বাংলাদেশপর উত্তর বঙ্গে এদের বিচরন টা একটু বেশি, , ভারত, পাকিস্থান,শ্রীলংকা ও নেপাল জুড়ে এদের পাওয়া যায়। এপ্রিল /মে মাসে এরা যৌন মিলনে লিপ্ত হয়, তখন জুন/ জুলাই মাস পরে যায় ডিম পাড়তে পাড়তে, এরা একসাথে ১৫-৩০ টা পর্যন্ত ডিম দিতে পারে, এদের ডিমের চামড়া অনেক পাতলা ও নরম থাকে এবং একসাথে অনেকগুলো ডিম জট লাগানো থাকে ,ডিমে তা দেয় প্রায় ৫৫-৬০-৬৫ দিন পর্যন্ত, প্রায় দুমাস সময় লাগে বাচ্চা ফুটতে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

গোমা, দুধিয়া গোমা, দুধ গহমা, আলদ, খরিস গোখরা, খৈয়া গোখরা, জাত সাপ, জাতি সাপ, খৈয়া জাইত, ঝৌড়া সাপ, গুক্কু সাপ, খয়া গুক্কু। এদের ফণার পিছনে ইউ বা ভি আকৃতির হুডমার্ক থাকে যা দেখে সহজে চেনা যায়। যাকে বলা হয় ডাটি ছাড়া চশমা। Synaptic Neurotoxin ও Cardiotoxin ( সিনাপটিক নিউরোটক্সিন ও কার্ডিওটোক্সিন ) । এদের বিষে hyaluronidase এনজাইম থাকায় লাইসিস (Lysis) ঘটে ফলে বিষ দ্রুত ছরিয়ে পরে। এর বিষ স্নায়ুর সিনাপটিক ফাঁকগুলিতে কাজ করে ফলে পক্ষাঘাতগ্রস্ত হয় এবং শ্বাসকস্ট হয়। তবে অধিকাংশ সময় এরা ড্রাই বাইট করে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: স্যাঁতসেঁতে ডোবা, মাটির গর্ত, গাছের কোটর, ময়লার স্তূপ ও গোয়াল ঘর।

স্বভাব: উত্তেজিত হলে ফণা তোলে ও ছোবল মারার চেষ্টা করে; এদের বিষ স্নায়ুতন্ত্রকে অবশ করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

দ্রুত জেলা হাসপাতালে নিয়ে এন্টিভেনমের ব্যবস্থা করা। অন্যথায় প্রায় ৪-৬ঘন্টার মধ্যে মৃত্যু হয়।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে