বিবরণ ও পরিচিতি
এদের শরীর বাদামী রঙের।শরীরের গড় দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার আর সর্বোচ্চ ৫৭ সেন্টিমিটার।এদের লেজের গোড়ার কাছে কালো বলয় আছে। এদের মুখ তুলনামূলক ছোট হওয়ায় সহজে বড় শিকারকে কামড়াতে পারে না।চোখ ছোটো এবং সম্পুর্ন কালো। এরা Ovioarous।মা সাপ ২-৬টি ডিম পাড়ে ও ডিম ফুটে বাচ্চা বের হয়।এরা nocturnal অর্থাৎ রাতে শিকার করে। বিষক্রিয়ার লক্ষনঃ- স্লেন্ডার কোরাল স্নেক কামড় দিলে টোসিস বা শিবনেত্র, নেক ব্যান্ড বা ঘাড় বেঁকে যাবে, নিশ্বাস নিতে অসুবিধা হবে, কথা বলতে বা চোখে দেখতেও অসুবিধা হবে। কানে স্বাভাবিকের চেয়ে কম শোনা যাবে। ঘুম ঘুম ভাব আসবে, মুখের পেশি অসাড় হয়ে যাবে, কোনোকিছু চিবাতে না পারা, বুকে ব্যথা,রোগি কাউকে চিনতে পারবে না,এমনকি আপন মা-বাবাকেও নাহ।