🔴 অতি বিষধর সাপ Venomous

জোরস্ কোরাল সাপ

Sinomicrurus gorei · Gore's Coral Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
জোরস্ কোরাল সাপ (Gore's Coral Snake)
🔴 অতি বিষধর
জোরস্ কোরাল সাপ ছবি 2
জোরস্ কোরাল সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মারাত্মক বিষধর
বৈজ্ঞানিক নাম Sinomicrurus gorei
ইংরেজি নাম Gore's Coral Snake
প্রধান বাসস্থান ঝোপঝাড়, বনভূমি, তৃণভূমি, কৃষিজমি এবং বনের ঝরাপাতার নিচে।

বিবরণ ও পরিচিতি

শারিরীক বৈশিষ্ট্য - এরা আকারে খুব ছোট হয়ে থাকে। মেল সাপের তুলনায় ফিমেল সাপ সাইজে বড় হয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক মেল সাপের দৈর্ঘ্য ২০৮- ২৩২ মি.মি. এবং ফিমেল সাপের দৈর্ঘ্য ২১৯- ২৪২ মি.মি. পর্যন্ত হয়ে থাকে। ও স্বভাব - এরা নিশাচর। তাই দিনের বেলা এদের দেখা পাওয়া যায় না। রাতেই বেশি সক্রিয় থাকে।এই সাপ গুলা বেশির ভাগই খুব অধরা। বাংলাদেশে এদের খুব কম দেখা যায়। কারন এরা তাদের বেশির ভাগ সময় মাটির নিচে বা বনের মাটিতে পাতার নিচে লুকিয়ে থাকে। তাই তাদের আচরণ সম্পর্কে তেমন কোন ধারণা নাই।তবে এরা খুবই শান্ত প্রকৃতির সাপ। ও আবাসস্থল - ভারত, নেপাল,বাংলাদেশ, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীন। এরা ঝোপঝাড়, বনভূমি, তৃণভুমি এবং কৃষিজমিতে বসবাস করে। এরা বাসস্থানের জন্য শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলগুলি বেশি পছন্দ করে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এদের দেখা যায়। এরা অভিপ্যারাস প্রকৃতির সাপ। মা সাপ ডিম পাড়ে। এরা ৩ টা পর্যন্ত ডিম পেড়ে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

আগে এটিকে MacClelland's Coral Snake এর একটি সাবস্পিসিজ হিসেবে মনে করা হলেও সর্বশেষ গবেষণায় এটি নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশে পাওয়া যায়। বৈজ্ঞানিক আবিষ্কার - ঔপনিবেশিক যুগের একজন ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ডা: গোরের নামানুসারে প্রজাতিটির নামকরণ করা হয়েছে। খাদ্য- এরা কীটপতঙ্গ, উইপোকা, উইপোকার ডিম টিকটিকি, ব্যাঙ, খেয়ে থাকে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: ঝোপঝাড়, বনভূমি, তৃণভূমি, কৃষিজমি এবং বনের ঝরাপাতার নিচে।

স্বভাব: নিশাচর এবং খুবই শান্ত স্বভাবের; বেশিরভাগ সময় মাটির নিচে বা পাতার নিচে লুকিয়ে থাকে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে