🔴 অতি বিষধর সাপ Venomous

পপের লাল ফিতে সবুজ বোড়া

Trimeresurus popeiorum · Pope's pit viper

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
পপের লাল ফিতে সবুজ বোড়া (Pope's pit viper)
🔴 অতি বিষধর
পপের লাল ফিতে সবুজ বোড়া ছবি 2
পপের লাল ফিতে সবুজ বোড়া ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মারাত্মক বিষধর
বৈজ্ঞানিক নাম Trimeresurus popeiorum
ইংরেজি নাম Pope's pit viper
প্রধান বাসস্থান পাহাড়ি বনাঞ্চল, ঘন ঝোপঝাড় এবং গাছের ডালপালা।

বিবরণ ও পরিচিতি

এদের মাথা ত্রিকোনাকৃতির ও চ্যাপ্টা। মাথা থেকে ঘার চিকন। পিট ভাইপার নিশাচর গাছের সাপ। এরা সচরাচর গাছে থাকে। পোপ'স পিট ভাইপার সেক্সুয়ালি ডায়ামর্ফিক সাপ। অর্থাৎ এদের নারী এবং পুরুষ সাপ বাহ্যিকভাবে আলাদা। পুরুষ সাপের দেহে দুই স্তরের ভেন্ট্রোল্যাটেরাল স্ট্রাইপ থাকে। উপরের স্তর সাদা এবং নিচের স্তর লাল বা কমলা রঙের হয়ে থাকে। কিন্ত নারী সাপের ক্ষেত্রে সেটা শুধুমাত্র সাদা হয়ে থাকে। এরা Ovoviviparous, অর্থাৎ ডিম না পেড়ে তা পেটের মধ্যে ডিম্বক নালীতে রেখে দেয়। পরবর্তীতে অনিষিক্ত ডিমসহ বাচ্চা প্রসব করে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

Viperidae পরিবারের দেশের সবচেয়ে বিরল প্রজাতির সাপ 'পপের লাল ফিতে সবুজ বোড়া'। পিট ভাইপার প্রজাতির এই সাপটির বিস্তার ভারত, বাংলাদেশ, নেপালসহ সাউথ-ইস্ট এশিয়ার দেশসমূহ। Pit Viper হেমোটক্সিন (Hemotoxin) সমৃদ্ধ বিষধর সাপ। হেমোটক্সিন রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট করে। ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, আভ্যন্তরীণ রক্তপাত হয়। Pope's দের আলাদা করে চেনার উপায় হলো শুধু এদের চোখ৷ যদি কোনো গ্রীণ পিট ভাইপারের চোখ লাল দেখা যায় তাহলে সেটা Pope's pit viper.

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: পাহাড়ি বনাঞ্চল, ঘন ঝোপঝাড় এবং গাছের ডালপালা।

স্বভাব: নিশাচর ও বৃক্ষবাসী; তাপ-সংবেদী পিট ব্যবহার করে রাতে উষ্ণ রক্তধারী শিকার ধরে এবং সরাসরি বাচ্চা দেয়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে