🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

চিত্রিত বেত আচড়া সাপ

Dendrelaphis proarchos · Eastern Bronzeback Tree Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
চিত্রিত বেত আচড়া সাপ (Eastern Bronzeback Tree Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
চিত্রিত বেত আচড়া সাপ ছবি 2
চিত্রিত বেত আচড়া সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Dendrelaphis proarchos
ইংরেজি নাম Eastern Bronzeback Tree Snake
প্রধান বাসস্থান গাছপালা, বাঁশঝাড় এবং বনের ঝোপঝাড়।

বিবরণ ও পরিচিতি

প্রাচ্যের বেত আঁচড়া লম্বা এবং চিকন দেহের অধিকারী সাপ। দেহের তুলনায় মাথা চ্যাপ্টা এবং বড়। চোখ বড় এবং চোখের মনি গোলাকার। সাধারণত চোখ বরাবর কালো স্ট্রাইপ থাকে যা ডর্সাল বডি পর্যন্ত চলে যায়। জিহ্বার রঙ লালচে। Dorsal এবং Ventral স্কেলের সংযোগ রেখা বরাবর একটি কালো স্ট্রাইপ লেজ পর্যন্ত চলে গিয়েছে। দেহ বাদামি রঙের হয়ে থাকে। দেহের Dorsal স্কেলের মাঝে উজ্জ্বল নীল রঙের প্যাটার্ন লক্ষ করা যায়৷ এরা রেগে গেলে বা ভয় দেখানোর জন্য শরীরকে ফোলালে এই উজ্জ্বল নীল প্যাটার্ন স্পষ্ট ভাবে দেখা যায়। পেট হলুদাভ সাদা রঙের হয়ে থাকে। Dorsal scale মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। বেত আঁচড়া সাধারণত ৪ থেকে ৪.৫ ফুট লম্বা হয়ে থাকে। তবে ৫.৫ পর্যন্ত লম্বা হতে পারে। লেজ চিকন এবং দীর্ঘ। স্ত্রী সাপ পুরুষ সাপের অপেক্ষা দীর্ঘ হয়ে থাকে। বেত আঁচড়া Diurnal অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। Arboreal অর্থাৎ বেশিরভাগ সময় এরা গাছে থাকে। বেত আঁচড়ার দৃষ্টিশক্তি অসাধারণ। দ্রুত চলাচল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং শিকার ধরার জন্য স্পেশাল কিছু বৈশিষ্ট্যের দ্বারা ব্যাঙ, টিকটিকি, ইঁদুর এবং ছোট পাখি শিকার করে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

সম্পূর্ণ নির্বিষ অঞ্চলভেদে সুতানলি সাপ, বাঁশপাতালি, কঞ্চিয়া, জিংলাপোড়া, বাঁশুয়া সাপ, খড়কি সাপ, উড়ুক্কু সাপ, ফড়িঙে সাপ, পাতালত, উয়ো সাপ, উড়কাবাহা ইত্যাদি নামে ডাকা হয়।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: গাছপালা, বাঁশঝাড় এবং বনের ঝোপঝাড়।

স্বভাব: দিবাচর ও বৃক্ষবাসী; দ্রুত চলাচল করে এবং গাছে থাকে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে