🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

পাতি বেত আচড়া সাপ

Dendrelaphis tristis · Common Bronzeback Tree Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
পাতি বেত আচড়া সাপ (Common Bronzeback Tree Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
পাতি বেত আচড়া সাপ ছবি 2
পাতি বেত আচড়া সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Dendrelaphis tristis
ইংরেজি নাম Common Bronzeback Tree Snake
প্রধান বাসস্থান গাছের ডালপালা, ঝোপঝাড় এবং বাড়ির আশেপাশের বাগান।

বিবরণ ও পরিচিতি

বেত আঁচড়া লম্বা এবং চিকন দেহের অধিকারী সাপ। দেহের তুলনায় মাথা চ্যাপ্টা এবং বড়। চোখ বড় এবং চোখের মনি গোলাকার। সাধারণত চোখ বরাবর কালো স্ট্রিপ থাকে যা ঘাড় পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। জিহ্বার রঙ নীলাভ কালো। মাথার উপর সাদা রঙের একটি ফোটা আছে যা parietal scale দ্বয়কে স্পর্শ করে থাকে। দেহ বাদামি রঙের হয়ে থাকে। দেহের Dorsal স্কেলের মাঝে উজ্জ্বল নীল রঙের প্যাটার্ন লক্ষ করা যায়৷ এরা রেগে গেলে বা ভয় দেখানোর জন্য শরীরকে ফোলালে এই উজ্জ্বল নীল প্যাটার্ন স্পষ্ট ভাবে দেখা যায়। পেট হলুদাভ সাদা রঙের হয়ে থাকে। Dorsal scale মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। বেত আঁচড়া সাধারণত ৪ থেকে ৪.৫ ফুট লম্বা হয়ে থাকে। তবে ৫.৫ পর্যন্ত লম্বা হতে পারে। লেজ চিকন এবং দীর্ঘ। স্ত্রী সাপ পুরুষ সাপের অপেক্ষা দীর্ঘ হয়ে থাকে। বেত আঁচড়া Diurnal অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। Arboreal অর্থাৎ বেশিরভাগ সময় এরা গাছে থাকে। বেত আঁচড়ার দৃষ্টিশক্তি অসাধারণ। এরা দ্রুত চলাচল করতে পারে। এসব বৈশিষ্ট্যের দ্বারা তারা ব্যাঙ, টিকটিকি, ইঁদুর এবং ছোট পাখি শিকার করে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

সম্পূর্ণ নির্বিষ বেত আঁচড়া দক্ষিণ এশিয়ার একটি কমন সাপ। বাংলাদেশের সর্বত্র একে দেখতে পাওয়া যায়৷ অঞ্চলভেদে একে বেত আঁচড়া, জিংলাপোড়া, বাঁশপাতালি, বাঁশুয়া সাপ, খড়কি সাপ, উড়ুক্কু সাপ, সুতানাল, সুতানলি সাপ, ফড়িঙে সাপ নামে ডাকা হয়।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: গাছের ডালপালা, ঝোপঝাড় এবং বাড়ির আশেপাশের বাগান।

স্বভাব: দিবাচর ও বৃক্ষবাসী; অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে এবং ভয় পেলে শরীর ফুলিয়ে নীল রঙ প্রদর্শন করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে