এক নজরে পরিচিতি
বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Lycodon jara
ইংরেজি নাম Twin Spotted Wolf Snake
প্রধান বাসস্থান পুরোনো বাড়ি, পাথরের ফাটল এবং ঝোপঝাড়।
বিবরণ ও পরিচিতি
মাথা চ্যাপ্টা যা ঘাড় থেকে বড় হয়ে থাকে। সামনের অংশ (Rostral scale) তুলনামূলক চওড়া। চোখ সম্পূর্ণ কালো, চোখের মনি উলম্বভাবে অর্ধগোলাকার। জিহ্বার রঙ গোলাপীভাব লাল। উপরের চোয়াল সাদা। পেট সাদা। দেহ চিকন। লেজ দেহের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শেষ প্রান্ত সূচালো। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। এরা সাধারণত ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
চিতিবোড়া, চালচিতি, চালবোড়া ইত্যাদি।
নির্বিষ।
Twin Spotted Wolf Snake / Yellow speckled wolf snake সারাদেশেই কমবেশি দেখতে পাওয়া যায়।
প্রধান খাদ্য টিকটিকি। এছাড়া ছোট ব্যাঙ এবং আঁচিলা খেয়ে থাকে। এরা পাইথনের মত চেপে ধরে শিকারকে হত্যা করে শিকার করে।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: পুরোনো বাড়ি, পাথরের ফাটল এবং ঝোপঝাড়।
স্বভাব: নিশাচর; শান্ত স্বভাবের হলেও রেগে গেলে কামড়ানোর চেষ্টা করে।