এক নজরে পরিচিতি
বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Indotyphlops jerdoni
ইংরেজি নাম Jerdon’s Blind Snake
প্রধান বাসস্থান মাটির নিচে, ঝরাপাতার নিচে ও স্যাঁতসেঁতে নরম মাটি।
বিবরণ ও পরিচিতি
পুঁয়ে সাপ জীবনের বেশিরভাগ সময়ই মাটির নিচে বাস করে। ভেজা মাটি, রেইনফরেস্ট, চাষের খেত এদের পছন্দের আসাবস্থল। অনেক সময় বৃষ্টির পর মাটির উপরে উঠে আসে।
এছাড়া এরা ফুলের টব, স্যাতস্যাতে মাটি, জঞ্জাল, মাটির স্তুপে, পিপড়া ও উইঁয়ের বাসা, কাটা গাছের গুঁড়িতে, পঁচা পাতার নিচে, ইটের নিচে, ভেজা মাটিতে মিশে যাওয়া দালানকোঠার ফাঁকে ও মাটির হিউমাসের নিচে জীবন অতিবাহিত করে।
এরা সাধারণত অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে, আলো দেখলেই লুকিয়ে পরে। এদের জীবন অনেকটাই মাটির আর্দ্রতার উপর নির্ভর করে।
চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
এর নাম জর্ডানের দুমুখো সাপ। ব্রিটিশ জীববিজ্ঞানী থমাস সি. জার্ডনের সম্মানে প্রজাতিটির নামকরণ করা হয়েছে।
Non-venomous/নির্বিষ।
পুঁয়ে সাপের প্রধান খাদ্য পিঁপড়া ও ছোট উইপোকা। এছাড়া পিঁপড়ার ডিম ও লার্ভা, পিউপা এবং বিভিন্ন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী ইত্যাদি খেয়ে থাকে।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: মাটির নিচে, ঝরাপাতার নিচে ও স্যাঁতসেঁতে নরম মাটি।
স্বভাব: নিশাচর; জীবনের বেশিরভাগ সময় মাটির নিচে অন্ধকার স্থানে কাটায়।