🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

পাতি ঘরগিন্নি সাপ

Lycodon aulicus · Common Wolf Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
পাতি ঘরগিন্নি সাপ (Common Wolf Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
পাতি ঘরগিন্নি সাপ ছবি 2
পাতি ঘরগিন্নি সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Lycodon aulicus
ইংরেজি নাম Common Wolf Snake
প্রধান বাসস্থান পুরোনো বিল্ডিংয়ের ফাটল, ইটের স্তূপ, পাথুরে জায়গা ও ঝোপঝাড়।

বিবরণ ও পরিচিতি

চ্যাপ্টা এবং বড় মাথা যা ঘাড় থেকে বড় হয়ে থাকে। ঘাড়ে সাদা বা হলুদ রঙের চ্যাপ্টা কলার ব্যান্ড রয়েছে। চোখ সম্পূর্ণ কালো, চোখের মনি উলম্বভাবে অর্ধগোলাকার। জিহ্বার রঙ গোলাপীভাব লাল। উপরের চোয়াল সাদা। দেহ গোলাকার। সাধারণত বাদামি, কালো, ধূসর, কালচে বাদামি বা লালচে বাদামি রঙের হয়ে থাকে। এবং হলুদ বা হলুদাভ সাদা ব্যান্ড ঘাড় থেকে শুরু হয়ে পুরো দেহ জুরে রয়েছে যা ক্রমান্বয়ে লেজের দিকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ লেজে কোন ব্যান্ড থাকবে না। ব্যান্ডগুলো পিঠের দিকে চিকন কিন্তু পেটের দিকে চওড়া হয়ে গেছে। পেট সাদা। লেজ দেহের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শেষ প্রান্ত সূচালো। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। এরা সাধারণত ৫০ সেন্টিমিটারের মত লম্বা হয়। তবে ৮৫ সেন্টিমিটারের মত লম্বা হতে পারে। ঘরগিন্নি একটি Nocturnal [নিশাচর ] সাপ, অর্থাৎ এরা রাতে চলাচল এবং শিকার করে। এরা মাটি এবং উচু স্থানে সমানভাবে চলাচলে পারদর্শী। দেয়াল বেয়ে উঠতে পারে। এরা সাধারণত লাজুক স্বভাবের হয়ে থাকে। ভয় পেলে পালানোর চেষ্টা করে। নয়ত দেহকে কয়েলের মত পেচিয়ে মাথা লুকিয়ে রাখে। তবে এরা অন্যান্য নির্বিষ সাপের মত শান্ত নয়। বরং রাগী স্বভাবের হয়ে থাকে। রেগে গেলে কয়েলের মত শরীর পেচিয়ে মাথা উচু করে আক্রমণের পজিশন নেয় এবং কামড়ানোর চেষ্টা করে। সাপের সাইজ অনুযায়ী চোয়ালে প্রচুর শক্তি। সাধারণত এরা টিকটিকি খেয়ে থাকে। এছাড়াও ছোট ব্যাঙ এবং অঞ্জনের মত লিজার্ডও খায়। ইঁদুর বা স্তন্যপায়ী প্রাণী খুব কম খেয়ে থাকে। সাধারণত Constriction করে শিকারকে হত্যা করে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

সম্পূর্ণ নির্বিষ। ঘরগিন্নি দক্ষিণ এশিয়া এবং দক্ষিন-পূর্ব এশিয়ার কমন একটি সাপ। বাংলাদেশের সর্বত্র একে দেখতে পাওয়া যায়। এটি অঞ্চল ভেদে ঘরগিন্নি, ঘরচিতি, চালচিতি, ঘরমনি, চিতিবোড়া নামে পরিচিত। এরা সাধারণত বিল্ডিং/পাথরের ফাটল, গাছপালা বেষ্টিত এলাকা, পাথুরে জায়গা, পুরোনো বিল্ডিংয়ে বাস করে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: পুরোনো বিল্ডিংয়ের ফাটল, ইটের স্তূপ, পাথুরে জায়গা ও ঝোপঝাড়।

স্বভাব: নিশাচর; দেয়াল বেয়ে উঠতে দক্ষ এবং ভয় পেলে কুণ্ডলী পাকিয়ে মাথা লুকিয়ে রাখে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে