🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

কমলাবতী সাপ

Oligodon kheriensis · Red coral Kukri snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
কমলাবতী সাপ (Red coral Kukri snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
কমলাবতী সাপ ছবি 2
কমলাবতী সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Oligodon kheriensis
ইংরেজি নাম Red coral Kukri snake
প্রধান বাসস্থান বাঁশঝাড়ের খাঁজ, নরম মাটির নিচে ও বনের প্রান্ত।

বিবরণ ও পরিচিতি

এই সাপটি দেখতে উজ্জল কমলা ও লাল প্রবাল রঙের হওয়ায় এবং এই সাপের দাঁত দেখতে নেপালি গুর্খা (Ghurkhas) উপজাতীদের জনপ্রিয় কুকরি ছুড়ির (Curved Nepalese knife) মত । তাই এর নামকরন Red Coral Kukri. ১৯৩৬ সালে সর্বপ্রথম ভারতের উত্তরপ্রদেশের খেরি বিভাগে (Kheri Division) , লাখিমপুর জেলায় (Lakhimpur) এটি পাওয়া যায়। Indian herpetologist, M.N. Acharji ও H.C. Ray ১৯৩৬ সালে এই সাপ নিয়ে ও এই সাপের বাস্তুসংস্থান , সংরক্ষন নিয়ে গবেষনা করেন। Kheri Division এ পাওয়া যায় বলে এর বৈজ্ঞানিক নামকরন করেন Oligodon kheriensis. এইসাপের সম্মুখভাগে রোস্ট্রাল স্কেল থাকায় মাটি ভেদ করতে পারে। এরা নিশাচর । এরা oviparous অর্থাৎ ডিম পাড়ে । জানুয়ারী মাসে এদের বাচ্চা ফুটতে দেখা গেছে। বাংলাদেশে পাওয়ার পুর্বে একে সারা পৃথিবীর মধ্যে ভারত ও নেপালে মাত্র ২০ থেকে ২২ বার পাওয়া গেছে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

এর প্রচলিত নাম এখনো পাওয়া যায়নি তবে অনুবাদকৃত নাম লাল প্রবাল কুকরি নির্বিষ। কেচো, পিপঁড়ার ডিম ,লার্ভা,ছোটো ব্যাঙ। ও বাসস্থানঃ- ভারতের উত্তর প্রদেশের উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আসামের কোকরাঝাড় , ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে ও নেপালের হিমালয় অঞ্চল এবং বাংলাদেশের সর্বোউত্তরের জেলা পঞ্চগড় ও ঠাঁকুরগাও অঞ্চলে পাওয়া যায়। এটি হিমালয় অঞ্চলের পাদদেশে , তৃণভূমি , উর্বরভূমি, নাতিশীতোষ্ণ জলবায়ু এলাকায়, বনের প্রান্ত, গ্রামের ঝোপঝাড় এলাকা, বাড়ির চত্বর ,তবে সাপটি বেশিরভাগই বাংলাদেশের পঞ্চগড় জেলার বাঁশঝারের খাঁজে ,নরমমাটির নিচে বসবাস করে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: বাঁশঝাড়ের খাঁজ, নরম মাটির নিচে ও বনের প্রান্ত।

স্বভাব: নিশাচর; মাটির নিচে গর্ত খুঁড়তে ও লুকিয়ে থাকতে পছন্দ করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে