বিবরণ ও পরিচিতি
এটি Colubridae পরিবারের অন্তর্ভূক্ত।দেহ সচরাচর ৭৬-৯০ সেমি ও সর্বোচ্চ ৯৮ সেমি।দেহের উপরের আঁশ ধুসর বা লালচে-বাদামি ও তাতে সুস্পষ্ট কালো আড়াআড়ি ব্যান্ড রয়েছে।নিচের আশের রং ধুসর,বাইরের কিনারায় বর্গাকার ফোঁটা বা ছোপ রয়েছে। মাথার উপরের ছোপ গুলো স্পষ্ট,মাথার উপর ও নিচ পুরোপুরি বাদামি। সম্ভবত সন্ধ্যাচারী। অবিষধর। টিকটিকি,ব্যাঙ,ইঁদুর, সরীসৃপ ইত্যাদি খায়। আবাস মুলত বনতল। সিলেট ও চট্টগ্রামের কোনো কোনো মিশ্রচিরসবুজ বনে কিছু এলাকা। বিরল প্রজাতি।