🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

পাকড়া উদয়কাল সাপ

Oligodon albocinctus · White-barred kukri snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
পাকড়া উদয়কাল সাপ (White-barred kukri snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
পাকড়া উদয়কাল সাপ ছবি 2
পাকড়া উদয়কাল সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Oligodon albocinctus
ইংরেজি নাম White-barred kukri snake
প্রধান বাসস্থান পাহাড়ি এলাকা, বনের কিনারা ও চা বাগান।

বিবরণ ও পরিচিতি

সাদা-বেড় কুকরি সাপ আমাদের কাছে খুব একটা পরিচিত নয়। এরা প্রধানত বনে বাস করে। এই প্রজাতির সাপ শুধুমাত্র এশিয়া মহাদেশে পাওয়া যায়। এরা বেশিরভাগ সময়ে পাখি ও উভচর প্রাণীর ডিম খেয়ে বেঁচে থাকে। এছাড়াও এরা ব্যাঙ, টিকটিকি জাতীয় প্রাণী ও ছোট ইঁদুর জাতীয় প্রাণী খায়। এদের গাঁয়ের রঙ গাঢ় খয়েরী বা খয়েরী রংয়ের হয়। শরীরে সাদা বা হলুদ ব্যান্ডের ২ পাশে কালো রংয়ের ব্যান্ড রয়েছে,যা লেজ পর্যন্ত বিস্তৃত। প্রায় সকল কুকরির মাথার গঠন একই।মাথায় ব্যান্ড ইংরেজি অক্ষর 'k' এর মতো(Red Coral Kukri ব্যতীত)।তা দেখে কুকরি সাপ চিহ্নিত করা যায়। সন্ধ্যাচারী ও ভূচারী। সম্ভবত নিশাচরও। অবিষধর। টিকটিকি,ব্যাঙ,ইঁদুর, সরীসৃপের ডিম ।বাচ্চারা কেবল কীট পতঙ্গ খায়। পাহাড়ি এলাকা, বনের কিনারা, চা বাগান ইত্যাদি। স্ত্রী সাপ ডিম পাড়ে। বিরল প্রজাতির সাপ। আমাদের দেশে বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি,খাগড়াছড়িতে এই সাপটি দেখা যায়। এছাড়াও দক্ষিণপূর্ব, উত্তর-পূর্বাঞ্চলেও দেখা যায়।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

এর অন্য ইংরেজী নাম হচ্ছে Light-barred kukri snake বঙ্গরাজ/উদয়কাল/সাদা দাগ ওয়ালা বঙ্গ রাজ,পাকড়া উদয় কাল।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: পাহাড়ি এলাকা, বনের কিনারা ও চা বাগান।

স্বভাব: সন্ধ্যাচারী ও নিশাচর; প্রধানত পাখি ও সরীসৃপের ডিম খেয়ে বেঁচে থাকে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে